Sunday, May 17, 2026

মে দিবসে সোনাগাছি বন্ধ রাখার সিদ্ধান্ত, ফের উঠবে শ্রমিকের মর্যাদার দাবি

Date:

Share post:

শ্রমিকের দাবিতে যৌনকর্মীদের দাবি দীর্ঘদিনের। এবার শ্রমিক দিবসে সোনাগাছি (Sonagachi) বন্ধ রাখার সিদ্ধান্ত নিলেন সেখানকার যৌনকর্মীরা। মে দিবসে সেখানে ব্যবস্থা বন্ধ রাখা হবে বলে দুর্বার মহিলা সমন্বয় কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

একসঙ্গে ৩০ এপ্রিল বিকেল চারটে থেকে একটি জমায়েতের কর্মসূচি নেওয়া হয়েছে। সেখানে সোনাগাছি ছাড়াও শহরের অন্যান্য জায়গার যৌনকর্মীরাও উপস্থিত থাকবেন। সেই জমায়েত থেকেই নিজেদের দাবি জানাবেন তাঁরা। দুর্বার মহিলা সমন্বয় কমিটির সম্পাদক শহরের যৌনকর্মীদের যে সব শ্রমিক সংগঠন তার কোনও সরকারি স্বীকৃতি নেই। রেজিস্ট্রেশন নম্বরও নেই। বিশাখা লস্করের কথায়, দেহ ব‌্যবসায়ীরাও শ্রমিক। কিন্তু তাঁরা শ্রমিকের মর্যাদা পান না। তাঁদের দাবি, অবিলম্বে সব যৌনকর্মীকে শ্রমিকের মর্যাদা দিতে হবে। নিজেদের সংগঠনের সরকারি রেজিস্ট্রেশন নম্বরের দাবি যৌনকর্মীদের। এবছর আন্তর্জাতিক শ্রমিক দিবসে সোনাগাছির (Sonagachi) স্লোগান, “গতর খাটিয়ে খাই। শ্রমিকের অধিকার চাই।”

৩০ এপ্রিলের জমায়েত থেকে যৌনকর্মীরা আওয়াজ তুলবেন,
রেশন কার্ড, ভোটার কার্ডে যৌনকর্মীদের বাড়ির ঠিকানা দিতে বাধ‌্য করা যাবে না। তাঁদেরকে ঠিকানা গোপন রাখার অনুমতি দিতে হবে।
গ্রাহক আর যৌনকর্মীর মধ্যে সম্মতির সহবাস হলে তাতে পুলিশ নাক গলাতে পারবে না। ২০২২ সালের ১৯ মে সুপ্রিম কোর্টের একটি রায়ে বলা হয়, স্বেচ্ছায় কেউ দেহ ব্যবসায় যুক্ত হলে সেক্ষেত্রে পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না। কিন্তু শীর্ষ আদালতের রায় কার্যকর হচ্ছে না বলেও অভিযোগ যৌনকর্মীদের। সেই নির্দেশ কার্যকর করার দাবিও জানান তাঁরা।




Related articles

মোষের মাংস রফতানি করে দেশের আয় ৪ বিলিয়ান ডলার, বিজেপিকে ইলেক্টোরাল বন্ডে ৩০ কোটি অনুদান আল্লানা গ্রুপের!

২০১৪ সালে কেন্দ্রে ক্ষমতায় এসে পূর্বতন ইউপিএ সরকারকে (UPA) “গোলাপি বিপ্লব” প্রচার এবং গবাদি পশু জবাইকে উৎসাহিত করার...

মেট্রোর কাজের জন্য বন্ধ টালিগঞ্জ থেকে ব্রিজি পরিষেবা

পূর্ব ঘোষণা মতোই রবিবাসরীয় সকাল থেকে মেট্রোর কাজের জন্য বন্ধ মহানায়ক উত্তম কুমার মেট্রো স্টেশন থেকে শহিদ ক্ষুদিরাম...

রবিবাসরীয় সকালে অস্বস্তিকর গরম, বিকেলে ঝড়বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে 

ছুটির সকালে ভ্যাপসা গরমে নাজেহাল বাঙালি। ঘরের মধ্যে ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, হাটে বাজারে বেরোলে ঘেমেনেয়ে একাকার...

রবিবারও জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

রাজ্যে ভোট পরবর্তী হিংসায় (post poll violence) আক্রান্ত তৃণমূল কর্মীরা। কেউ ঘর ছাড়া, কেউ শারীরিক হেনস্থার শিকার। দলের...