Saturday, May 16, 2026

আপ-এর প্রচার ভিডিও ‘বিস্বাদ’ কমিশনের কাছে! জারি নিষেধাজ্ঞা

Date:

Share post:

কেন্দ্রের ক্ষমতাসীন দলের সমালোচনা ও পুলিশের প্রতি ‘বিস্বাদ’ মনোভাব তুলে ধরার জন্য আপ-এর নির্বাচনী ভিডিও-র উপর নিষেধাজ্ঞা জারি করল নির্বাচন কমিশন। আপ নেত্রী অতসী এরপরই সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তোলেন তাহলে কী নির্বাচন কমিশনও স্বীকার করে নিচ্ছে ‘বিজেপি স্বেচ্ছাচারী সরকার’? এমনকি বিজেপির প্রতিদিন আদর্শ আচরণবিধি ভাঙার বিষয়টি কমিশনের নজরে পড়ে না বলেও দাবি করে আপ।

নির্বাচনী প্রচারে আপ-এর প্রচার ভিডিও-তে জেলবন্দি কেজরিওয়ালের ছবি নিয়ে সাধারণ মানুষের প্রতিবাদের ছবি দেশের বিচার ব্যবস্থার উপর প্রশ্ন তুলছে বলে দাবি নির্বাচন কমিশনের। ভিডিও-তে আপ নেতা মনীশ শিশোদিয়াকে পুলিশের টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার যে ছবি ব্যবহার করা হয়েছে তাতে পুলিশের প্রতি ‘বিস্বাদ মনোভাব’ তৈরি হবে বলে দাবি নির্বাচন কমিশনের। এর পাশাপাশি কয়েক জায়গায় ‘তথ্য যাচাই না করেই’ কেন্দ্রের ক্ষমতাসীন দলকে অসম্মানজনক মন্তব্য করা ও সমালোচনা করা নিয়েও আপের দিকে আঙুল তুলেছে কমিশন।

নিষেধাজ্ঞার এই চিঠি পাওয়ার পরই সাংবাদিক সম্মেলন করেন আপ নেত্রী অতসী। তিনি দাবি করেন, “বিজেপির আরেকটি রাজনৈতিক হাতিয়ার নির্বাচন কমিশনকে ব্যবহার করে আপ-এর নির্বাচনী প্রচার গানে নিষেধাজ্ঞা জারি করল। ভারতের ইতিহাসে প্রথমবার এরকম কিছু হল। আবার এই একই নির্বাচন কমিশন বিজেপির প্রতিদিনের আদর্শ আচরণবিধি ভাঙাকে দেখতেই পায় না।”

সেই সঙ্গে অতসী আরও যোগ করেন, “সিবিআই, ইডি ও অন্যান্য তদন্তে গ্রেফতার রাজনৈতিক নেতাদের নামে মামলা তাঁরা বিজেপিতে যোগ দিলেই বন্ধ হয়ে যায় তখন নির্বাচন কমিশন দেখতে পায় না। আর সেটা নিয়ে গান লেখা হলে দেখতে পায়। কমিশন বলছে যদি একনায়কতন্ত্রের কথা তুলে ধরা হয় তাহলে শাসক দলের সমালোচনা করা হয়। এর অর্থ নির্বাচন কমিশনও বিশ্বাস করে যে বিজেপি একটি একনায়কতান্ত্রিক শাসন চালাচ্ছে।”

Related articles

আর জি কর-তদন্তে বিস্ফোরক অভিযোগ বিজেপি সাংসদের, অভিজিতের নিশানায় CBI আধিকারিক সীমা

হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের নির্দেশে আর জি কর মামলার (RG Kar Case) শুনানির জন্য সম্পূর্ণ নতুন একটি...

এবার অবাধ নির্বাচন হবে, বিজেপি প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান: আহ্বান শুভেন্দুর

"এতদিন ছিল, অবাধে ভোট হয়নি। এবার হবে। বিজেপি (BJP) প্রার্থীকে ১ লক্ষ ভোটে জেতান"। শনিবার ফলতায় (Falta) দলীয়...

কর্মীর বাড়ি থেকে প্রশাসনিক ভবন: তিন জেলায় হিংসার কাহিনী শুনলেন তৃণমূল প্রতিনিধিরা

নির্বাচনের পরে প্রতিদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে হিংসার শিকার তৃণমূলের কর্মী থেকে তাঁদের পরিবার। বাদ পড়েনি নির্বাচিত সদস্যরাও। তৃণমূল...

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...