Saturday, March 14, 2026

নির্বিঘ্নেই মিটল জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা, গরম মোকাবিলায় কড়া পদক্ষেপ বোর্ডের

Date:

Share post:

রবিবার নির্বিঘ্নেই মিটল রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। এদিন ৩৮৮টি কেন্দ্রে মোট ১ লক্ষ ৪২ হাজার ৬৯২ জন পরীক্ষা দিলেন। পরীক্ষা দিতে আসতে যাতে পরীক্ষার্থীদের কোনওরকম অসুবিধা না হয় সেকারণে সকাল থেকেই ছিল বাড়তি ট্রেন( Train) ও মেট্রো (Metro)। রাজ্য প্রশাসনের কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সম্পন্ন হল পরীক্ষা(Exam)। গরমের মধ্যে পরীক্ষাকেন্দ্রগুলিতে জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের তরফে জেনারেটর এবং ওআরএসের ব্যবস্থা করা হয়।


পাশাপাশি এদিন কলকাতা মেট্রো রেলের তরফেও দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো পরিষেবা সকাল সাড়ে ৮টায় শুরু হয়। পাশাপাশি, পরীক্ষার কারণে সারা দিনে উত্তর থেকে দক্ষিণে যেখানে ১৩০ টি মেট্রো চলে সেখানে মোট ১৪০টি মেট্রো চলে বলে খবর। এদিকে রবিবার সকাল ১১ টা থেকে পরীক্ষা শুরু হলেও সকাল সাড়ে নটার মধ্যে পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে ঢুকতে দেওয়া হয়। প্রথমে বেলা ১টা পর্যন্ত প্রথম পত্রের অঙ্ক পরীক্ষা নেওয়া হয়। এরপর দ্বিতীয় পত্রের পদার্থবিদ্যা ও রসায়ন পরীক্ষা শুরু দুপুর ২ টো থেকে শুরু হয়ে চলে বিকেল চারটে পর্যন্ত।

তবে কোনওরকম নকল রুখতে কড়া পদক্ষেপ রাজ্য প্রশাসনের। রবিবার অ্যাডমিট কার্ড, আবেদনপত্রের সঙ্গে জমা দেওয়া প্রার্থীর ছবি এবং সচিত্র পরিচয়পত্র থাকলে তবেই পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্রে প্রবেশের অনুমতি দেওয়া হয়।

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের পথে ৯২ হাজার মেট্রিক টন LPG: ফিরছে ভারতীয় পড়ুয়ারা

শুক্রবার রাতে ইরানের সিদ্ধান্তের পরই হরমুজ প্রণালীর পূর্ব প্রান্তে আটকে পড়া ভারতের জ্বালানিবাহী জাহাজ রওনা দিয়েছিল ভারতের দিকে।...

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...