Tuesday, May 19, 2026

১৩মে চতুর্থ দফার নির্বাচন, রাজ্যের ‘ক্রিটিকাল’ ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ কমিশনের

Date:

Share post:

চতুর্থ দফার নির্বাচনে রাজ্যের ক্রিটিকাল বা সঙ্কট প্রবণ ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। ওই পর্বে আগামী ১৩ মে রাজ্যের আটটি আসনে ভোট নেওয়া হবে। নির্বাচন কমিশন জানিয়েছে চতুর্থ দফায় ১৫ হাজার ৫০৭ টি ভোট কেন্দ্রের মধ্যে ৩৬৪৭ টি কে সঙ্কট প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে বোলপুর লোকসভা কেন্দ্রে সর্বাধিক ৬৫৯ টি সঙ্কট প্রবণ ভোট গ্রহণ কেন্দ্র রয়েছে। এছাড়া বীরভূমে ৬৪০, বহরমপুরে ৫৫৮, বর্ধমান দুর্গাপুরে ৪২২, রানাঘাটে ৪১০ , আসানসোলে ৩১৯ টি ভোটকেন্দ্রকে সঙ্কট প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। চতুর্থ পর্বে সব থেকে কম সঙ্কট প্রবণ ভোট কেন্দ্র রয়েছে বর্ধমান পূর্বে -৩০১ টি।

কমিশনের বিধিমাফিক কোনও একটি ভোটকেন্দ্র বা বুথ ‘ক্রিটিক্যাল’ বলে চিহ্নিত করার জন্য সেখানে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতির স্পর্শকাতরতা দেখা হয়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে এক বছর আগের পঞ্চায়েত ভোটের মানদণ্ড প্রাধান্য পাচ্ছে। পঞ্চায়েত ভোটের গোলমাল বা হিংসার ইতিহাস মাথায় রাখা হচ্ছে। কোনও একটি এলাকায় জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা কার্যকর করার হার এবং গোলমাল পাকানোর মতো লোকের সংখ্যাও দেখা হয়। আর কমিশনের নিয়ম মতো কোনও একটি বুথে ৯০ শতাংশের বেশি ভোট পড়লে, কোনও এক জন প্রার্থী ৭০ শতাংশের বেশি ভোট পেলে এবং কোনও একটি বুথে ১০ শতাংশের কম ভোট পড়লেও তা অতি সংবেদনশীল বলে ধরা হয়। এই সব দিকগুলি বিচার করে এই সপ্তাহেই চতুর্থ পর্যায়ের ভোটের জন্যও আধা সামরিক বাহিনী মোতায়নের পরিকল্পনা যত দূর সম্ভব এগিয়ে রাখতে চায় কমিশন।

 

Related articles

সরকারি খরচে রাশ টানতে কড়া নবান্ন, দফতরগুলিকে একগুচ্ছ নির্দেশিকা মুখ্যসচিবের

রাজ্যের সমস্ত সরকারি দফতরে খরচে লাগাম টানতে এবার কড়া নির্দেশিকা জারি করল নবান্ন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে জারি...

অভিষেকের বাড়িতে পুরসভার নোটিশ, বিল্ডিং প্ল্যান চেয়ে পাঠাল পুর কর্তৃপক্ষ

এবার কলকাতা পুরসভার স্ক্যানারে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। কালীঘাট রোড এবং হরিশ মুখার্জি রোডে তাঁর দুটি বাড়ির নির্মাণ...

আরজি কর কাণ্ড: সন্দীপ ঘোষের বিরুদ্ধে এবার আইনি পদক্ষেপের অনুমতি দিল রাজ্য

আরজি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের বিরুদ্ধে আইনি পদক্ষেপ (স্যাংশন অব প্রসিকিউশন) করার অনুমতি...

ভবানীপুরের প্রতিটি ওয়ার্ডে খুলবে বিধায়কের অফিস, তবে ৭৭ নম্বরে ব্যতিক্রমী সিদ্ধান্ত শুভেন্দুর

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের পাশাপাশি কলকাতার ঐতিহ্যবাহী ভবানীপুর কেন্দ্রেও জয়লাভ করেছেন শুভেন্দু অধিকারী। এই অভাবনীয় সাফল্যের পর...