Saturday, June 27, 2026

কলকাতায় হিট স্ট্রোকের বলি ২৬ বছরের যুবক

Date:

Share post:

কলকাতায় হিট স্ট্রোকে প্রথম মৃত্যুর ঘটনা ঘটল। জানা গিয়েছে, তাপপ্রবাহে এক ২৬ বছরের যুবকের মৃত্যু ঘটেছে। এই বছর প্রথম হিট স্ট্রোকে মৃত্যুর খবর এই প্রথম। এমনিতেই মঙ্গলবার তীব্র দহনজ্বালার পূর্বাভাস ছিল। সেইমতো এইদিন কলকাতার তাপমাত্রা ৪৩ ডিগ্রি ছুঁয়েছে। গত পঞ্চাশ বছরে এটা রেকর্ড গরম, বলে জানিয়েছে হাওয়া অফিস। বারবার সকলকে সতর্ক করা হয়েছে যে এই গরমে কেউ যেন দরকার না ছাড়া বাইরে না বেরোয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম সুমন রানা। তিনি বাগুইআটির বাসিন্দা। সোমবার দুপুরে কোনও এক বিশেষ কাজে মধ্য কলকাতায় গিয়েছিলেন তিনি। রাস্তার মাঝেই আচমকা অসুস্থ হয়ে পড়েন ওই যুবক। বড়বাজার থানার পুলিশ সঙ্গে সঙ্গে তাঁকে বেসরকারি হাসপাতালে ভর্তি করে। সেখানেই সোমবার রাতে মৃত্যু হয় তাঁর। এই খবর বাইরে আসতেই শুরু হয়েছে চাঞ্চল্য।

হাওয়া অফিস সূত্রে খবর এই গোটা সপ্তাহ জুড়ে তাপপ্রবাহ চলবে। তবে উত্তরে বৃষ্টির সামান্য পূর্বাভাস আছে। তবে আগামী সপ্তাহের পর দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস আছে। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী এই সময় রোদে বেরোলে অবশ্যই টুপি, ছাতা, সানগ্লাস সঙ্গে রাখুন। প্রচুর পরিমাণে জল এবং ওআরএস খান। প্রয়োজন ছাড়া রোদে বেরোতে বারণ করা হচ্ছে। সরাসরি রোদের আলোতে থাকতেও বারণ করা হয়েছে। শুধু তাই নয়, এই রোদে ঘাম না হলেই সতর্ক হতে বলা হচ্ছে।
উল্লেখ্য, গতকাল, সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার তাপমাত্রা বেড়েছে আরও। এপ্রিলে এদিকে, আজও ৪৪ ডিগ্রির উপরে বাঁকুড়ার পারদ। আগামী ৪ মে পর্যন্ত দক্ষিণবঙ্গে তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। তারপর দক্ষিণবঙ্গে বৃষ্টির আশা রয়েছে।




Related articles

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...