Thursday, May 14, 2026

গোবলয়ে তুলনায় কম ভোটের হার, বাংলায় কমল ভোটের হার

Date:

Share post:

প্রথম দুই দফার ভোট পড়ার হার অনুযায়ী এখনও পর্যন্ত গো বলয় রাজ্যগুলিতে ভোটের হার কম। তুলনায় অনেকটা বেশি পূর্বের রাজ্যগুলিতে। তবে সামগ্রিকভাবে কমিশন ভোটারদের ভোটকেন্দ্রমুখি করার প্রভূত চেষ্টা করলেও ভোটের হারে তার প্রতিফলন নেই। বেশিরভাগ ক্ষেত্রেই কমেছে ভোটের হার। বাংলার এপর্যন্ত ভোট হওয়া ছয় কেন্দ্রেও ২০১৯ থেকে ভোট কমেছে।

বাংলার দুই দফায় ভোট হওয়া কেন্দ্রগুলির ভোটের হার:

কোচবিহার – ৮২.১৬

আলিপুরদুয়ার – ৭৯.৭৬

জলপাইগুড়ি – ৮৩.৬৬

দার্জিলিং – ৭৪.৭৬

রায়গঞ্জ – ৭৬.৮

বালুরঘাট – ৭৯.০৯

এই কেন্দ্রগুলিতে গত লোকসভা নির্বাচনে ভোটের হার ছিল বেশি। কোচবিহারে ছিল ৮৪.০৮, আলিপুরদুয়ারে ৮৩.৭৯, জলপাইগুড়িতে ৮৬.৫১। দ্বিতীয় দফার কেন্দ্রগুলিতে আরও কম। দার্জিলিংয়ে ছিল ৭৮.৮০, রায়গঞ্জে ৭৯.৮২ ও বালুরঘাটে ৮৩.৬৯। স্বাভাবিকভাবেই রাজনীতিকরা প্রশ্ন তুলছেন কীভাবে ভোটের হার কমার মধ্যেও কীভাবে এত সামঞ্জস্য। ভোট সর্বত্রই কমেছে এবং তার হারও প্রায় সমান।

দেশের বেশিরভাগ রাজ্যেই ভোট সম্পূর্ণ হয়নি। দুই দফার পর সব থেকে বেশি ভোট পড়েছে ত্রিপুরায়। দুই দফায় ৮১.৪৮ ও ৮০.৩৬ শতাংশ ভোট পড়েছে দুই দফায়। পিছিয়ে নেই হিংসা বিধ্বস্ত মণিপুর। দুই দফায় ভোটের হার ৭৬.১০ ও ৮৪.৮৫। তবে অনেকটাই ভোটের হার কম মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, রাজস্থানে। কোথাও ভোটের হার ৭০ শতাংশ পার হয়নি। যদিও চার রাজ্যেই ভোট এখনও কয়েক দফাতেই হবে। এর মধ্যে রাজনৈতিক উত্তাপে থাকা বেশ কিছু কেন্দ্র রয়েছে।

Related articles

উচ্চমাধ্যমিকের মেধা তালিকার প্রথম দশে কলকাতার ৪ পরীক্ষার্থী 

বৃহস্পতিবার সকালে উচ্চ মাধ্যমিক ২০২৬ সালের ফলাফল (HS Result) প্রকাশিত হয়েছে। জেলা নিরিখে শীর্ষস্থানে রয়েছে পূর্ব মেদিনীপুর। তবে...

ক্যানসারের অন্ধকার পেরিয়ে মেধাতালিকার আলোয় নিমতার অদ্রিজা

মারণ রোগের সঙ্গে দীর্ঘ লড়াই পেরিয়ে জীবনের পরীক্ষায় আগেই জয় ছিনিয়ে নিয়েছিলেন। এ বার সেই অদম্য লড়াইয়ের সাফল্য...

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...