Saturday, May 23, 2026

তাপস রায়কে পাশে বসিয়েই সুদীপের হয়ে ভোট চাইলেন কুণাল

Date:

Share post:

কলকাতা উত্তরের বিজেপি প্রার্থী তাপস রায়কে (Tapas Roy) মঞ্চে পাশে বসিয়েই নিজের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের(Sudip  Bandopadhyay) হয়ে ভোট চাইলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh)। মে দিবসের সকালে উত্তর কলকাতায় একটি অরাজনৈতিক সংগঠনের রক্তদান শিবির। তবে মঞ্চের ফ্রেমে মিশে গেল রাজনীতি। পাশাপাশি তৃণমূল ছেড়ে কলকাতা উত্তর কেন্দ্রের বিজেপি প্রার্থী হওয়া তাপস রায় এবং তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। আর তাপসকে পাশে বসেই দলীয় প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হয়ে ভোট চাইলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক।

বুধবার মে দিবস উপলক্ষ্যে শ্যামসুন্দরতলায় রক্তদান শিবিরের আয়োজন করে ৩৮ নম্বর ওয়ার্ডের একটি ক্লাব। অনুষ্ঠানে অতিথি হিসেবে একইসঙ্গে আমন্ত্রিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ, উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষ এবং বিজেপি প্রার্থী তাপস রায়। কুণাল যখন পৌঁছন, তখন তাপস রায়ের বক্তৃতা শেষ হয়ে গিয়েছে। এরপর বলতে উঠে তৃণমূলের রাজ্য সম্পাদক এই ধরনের উদ্যোগ নেওয়ার জন্য অগ্নিবীণা ক্লাবকে অভিনন্দন জানান। তারপরেই রাজনীতিবিদ ও জনপ্রতিনিধি তাপস রায় সম্পর্কে কুণালের মন্তব্য, ‘‘জনপ্রতিনিধি তাপস রায়ের সম্পর্কে আমার কিছু বলার নেই। উনি যত দিন জনপ্রতিনিধি ছিলেন, তত দিন মানুষকে পরিষেবা দিয়েছেন। মানুষ যখন তাঁকে ডেকেছেন তখন পেয়েছেন।’’ আক্ষেপের সুরে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক বলেন, ‘‘আমরা তাপস রায়কে এক পরিবারে রাখতে চেয়েছিলাম। কিন্তু দুর্ভাগ্য, পারিনি। আজকে উনি অন্য দলের প্রার্থী। আমাদের দলের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা আমাদের দলের প্রার্থীর জন্য কাজ করব। এটা আমাদের কাছে নীতির লড়াই। আমরা তৃণমূল প্রার্থীর হয়ে লড়ব।’’

তারপরেই অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য কুণাল ঘোষের। তাঁর বার্তা, ‘‘এখানে কোনও ছাপ্পা ভোট হবে না। যাঁর ভোট তাঁকে দিতে দিন। মানুষ ঠিক করে নিন, কে প্রকৃত প্রার্থী। যদি কোথাও কোনও ছাপ্পা হয়, জেনে রেখে দেবেন তৃণমূল নেতৃত্বই বারণ করবে, কোনও অবস্থায়, কোনও বুথে মানুষের ইচ্ছার বিরুদ্ধে একটা ভোটও যেন না পড়ে।’’

অনুষ্ঠান শেষে সাংবাদিক বৈঠকের কুণাল ঘোষ দেবকে খোঁচা দিয়ে বলেন, “দেব যদি উদার হতে পারে, আমি উদারতার বৃষ্টি করতে পারি।” অনুষ্ঠান প্রসঙ্গে কুণালের মত, শেষ মুহূর্তেই তিনি অনুষ্ঠানে যাওয়া সিদ্ধান্ত নেন। তাপস রায় তাঁর দীর্ঘদিনের অত্যন্ত পরিচিত রাজনীতিবিদ। জনপ্রতিনিধি হিসেবে তাপসকে এলাকার মানুষ সব সময় পাশে পেয়েছেন। এরপরেই তৃণমূলের সাধারণ সম্পাদকের সংযোজন, তাপস ভালো মানুষ বলেই দল তাঁকে রাখতে চেয়েছিল।

কুণালের মন্তব্য নিয়ে তাপস রায়ের কাছে সাংবাদিকরা প্রশ্ন করলে, তিনি তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদকের অকুণ্ঠ প্রশংসা করেন। বলেন, “আমি বাহান্ন বছর ধরে রাজনৈতিক কর্মী। সুখে-দুঃখে মানুষের পাশে থেকেছি। জনপ্রতিনিধি হিসেবে আমার দরজা উন্মুক্ত থাকে। কুণালকে দীর্ঘদিন ধরেই চিনি। খুবই ভালো ছেলে। আমি অবাক হয়ে যাই ওর মহানুভবতা দেখে। বিনা কারণে দু’বছর দশমাস জেলবন্দি থাকার পরেও যেভাবে ও তৃণমূলের সঙ্গে আছে, তাদের ব্যাক করছে- এটা আমি ভাবতেই পারি না।”

 

Related articles

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...