অধীরের ‘বিজেপিকে ভোট’ বক্তব্য: পাশে নেই কংগ্রেস, বার্তা জয়রামের

Date:

Share post:

বিজেপিকে উৎখাতের ডাক দেওয়া বিরোধী জোটের সদস্যই না কি বলছেন বিজেপিকে ভোট দেওয়া ভালো! প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্যে তুলকালাম রাজ্য রাজনীতি। প্রকাশ্যে বিজেপির দালালি করার পর তৃণমূলের পক্ষ থেকে তো তাঁকে যোগ্য জবাব দেওয়া হয়েছেই। এবার কংগ্রেস কেন্দ্রীয় কমিটিও যে তাঁর এই বক্তব্য সমর্থন করছে না, তা স্পষ্ট করে দিলেন কংগ্রেস মুখপাত্র জয়রাম রমেশ।

জঙ্গীপুরে কংগ্রেসের নির্বাচনী জনসভা থেকে অধীর চৌধুরি দাবি করেন “তৃণমূলকে ভোট দেওয়ার থেকে ভালো বিজেপিকে ভোট দিন”। নিজের প্রার্থীর প্রচারে বিজেপিকে ভোট দেওয়ার যে বক্তব্য তিনি প্রকাশ্যে দিয়েছিলেন তাতে কার্যত বিজেপির হয়েই প্রচার চালিয়েছেন অধীর। গোটা ঘটনায় অপ্রস্তুত কংগ্রেস নেতৃত্ব। জয়রাম রমেশ বলেন, “কংগ্রেসের প্রধান উদ্দেশ্য বিজেপির যে আসন সংখ্যা রয়েছে তা কমানো। এবং একটা বিরাট সংখ্যায় কমানো। আমাদের সঙ্গে বামেদের বিজেপি বিরোধী জোট হয়েছে। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বলেছেন তিনি জোটে আছেন, যদিও বাংলায় আমাদের আসন রফা হয়নি। অধীর চৌধুরী কোন দৃষ্টিভঙ্গি থেকে বলেছেন জানি না। তবে কংগ্রেস লক্ষ্য বিজেপির আসন কমানো।”

দলের নেতা তথা প্রদেশ কংগ্রেস সভাপতি যেভাবে বিজেপির জন্য ব্যাট করেছেন তাতে মুখ পুড়েছে কংগ্রেসের। এই পরিস্থিতিতে বাংলায় তৃণমূলের কাছে মুখ রাখতে ব্যাট ধরতে হয়েছে জয়রাম রমেশকে। বিশেষভাবে বাংলার কথা মাথায় রেখে তিনি আরও বলেন, “অধীর চৌধুরী কী ভেবে এই কথা বলেছেন জানি না। একটা কথা পরিস্কার, কংগ্রেসের একটিই লক্ষ্য। ২০১৯ সালের নির্বাচনে ৪২টি আসনের মধ্যে ১৮টি আসন পেয়েছিল বিজেপি। সেই সংখ্যা যত বেশি কমানো যায়, সেটাই লক্ষ্য।”

spot_img

Related articles

ফলতায় নজিরবিহীন সিদ্ধান্ত কমিশনের, সব বুথেই পুনর্নির্বাচন

কার্যত নজিরবিহীন পদক্ষেপ। ভোটগ্রহণে ব্যাপক অনিয়মের অভিযোগে দক্ষিণ ২৪ পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রের সম্পূর্ণ নির্বাচন বাতিল করে দিল...

৩৫ বছর পর ব্যালট ছেড়ে ইভিএমে! ভোট দিয়ে আপ্লুত বেলঘরিয়ার সমীর মজুমদার 

শেষবার যখন বুথে গিয়েছিলেন, তখন চারিদিকে কাগজের ব্যালট আর কাঠের বাক্সের দাপট। তারপর কেটে গিয়েছে দীর্ঘ সাড়ে তিন...

১৫ বুথে পুনর্নির্বাচনে রেকর্ড ৯০ শতাংশ ভোট, মোটের উপর শান্তিপূর্ণ দক্ষিণ ২৪ পরগনা

কড়া নিরাপত্তার ঘেরাটোপে দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন পর্ব মিটল শনিবার। গত কয়েক দফার অশান্তির ছবি উধাও...

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...