Saturday, June 20, 2026

জামুড়িয়ায় বেসরকারি কারখানায় বিস্ফোরণ, ২ কিলোমিটার দূরে ছিটকে পড়ল যন্ত্রাংশ!

Date:

Share post:

গরমের জেরে আসানসোলের জামুড়িয়ায় (Explosion in private factory in Jamuria, Asansol) বেসরকারি কারখানায় বিস্ফোরণ। তীব্রতা এতটাই বেশি ছিল যে যন্ত্রাংশ রাস্তায় ছিটকে পড়ে। বিস্ফোরণের তীব্রতার জেরে ক্ষতিগ্রস্ত একাধিক এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ গ্রামবাসীদের।

বৃহস্পতিবার সকালে জামুড়িয়ার একটি বেসরকারি কারখানায় আচমকাই বিস্ফোরণ হয়। আশেপাশে থাকা স্থানীয়রা বিকট শব্দে চমকে যান। ঘর থেকে বাইরে বেরিয়ে এসে দেখেন কারখানা থেকে যন্ত্রাংশ ছিটকে প্রায় দুই কিলোমিটার দূরে গিয়ে পড়েছে। বেশ কিছু বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, দেওয়ালে ফাটল দেখা গেছে। জামুড়িয়া ইকরার বাদ্যকর পাড়ায় বাড়ি ভেঙেছে তিনটি। জাদুডাঙায় ক্ষতিগ্রস্ত হয়েছে একটি বাড়ি এবং বেনালি এলাকায় মাঠের মাঝে বিশাল গর্ত তৈরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা বলছেন আকাশ থেকে হেলিকপ্টার জাতীয় কোন জিনিস বা কোন যন্ত্র টাইপের জিনিস প্রবল গতিবেগে তাঁরা পড়তে দেখেছেন। এলাকাবাসীরা বলছেন যদি ওই কারখানা বা তার আশেপাশে কোথাও সেই মুহূর্তে লোকজন থাকতেন তাহলে বড় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা ছিল। কেন প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করেনি কারখানা কর্তৃপক্ষ এই অভিযোগ তুলে সকাল থেকেই বিক্ষোভে নেমেছেন এলাকাবাসী। ঘটনাস্থলে সিআইডি এবং বম্ব স্কোয়াড।

 

Related articles

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...