Tuesday, June 16, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) আইপিএল -এ দুরন্ত ফর্মে বিরাট কোহলি। ১০ ম্যাচে ৫০০ রান করে সর্বোচ্চ রানের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন তিনি। তবে রান করলেও বিরাটের স্ট্রাইক রেট নিয়ে উঠছে প্রশ্ন। আর এবার এই নিয়ে মুখ খুললেন ভারত অধিনায়ক রোহিত শর্মা এবং প্রধান নির্বাচক অজিত আগারকার।

২) কেন বিশ্বকাপ দলে নেই রিঙ্কু সিং? মুখ খুললেন প্রধান নির্বাচক অজিত আগারকার। বলেন, “ এটাই আমাদের আলোচনার সব থেকে কঠিন বিষয় ছিল। রিঙ্কুর কোনও দোষ নেই। সবটাই দলের ভারসাম্যের কথা মাথায় রেখে করা হয়েছে।

৩) সামনেই টি-২০ বিশ্বকাপ। আর আসন্ন টি-২০ বিশ্বকাপের জন্য সম্প্রতি ঘোষণা হয়েছে ভারতীয় দল। সেই দলে প্রথম উইকেটরক্ষক হিসাবে জায়গা করে নিয়েছেন ঋষভ পন্থ। গাড়ি দুর্ঘটনার পর ফের জাতীয় দলে কামব্যাক করেছেন তিনি। আর এই কামব্যাকের পরই আবেগে ভাসলেন পন্থ। জানালান কখনও কখনও নতুন করে স্বপ্ন দেখা শুরু করতে হয়।

৪) রিঙ্কু সিংকে দলে না রাখায় সমোলচিত হচ্ছেন প্রধান নির্বাচক থেকে বিসিসিআই। আর এবার রিঙ্কু দল থেকে বাদ পড়ায় মুখ খুললেন রিঙ্কুর বাবা কাঞ্চনচন্দ্র সিং। জানালেন, মিষ্টি আর বাজি কেনা হয়ে গিয়েছিল তাঁদের। রিঙ্কু বিশ্বকাপ দলে আছেন এই সংবাদ পেলেই উৎসব শুরু করবেন বলে ঠিক ছিল।

৫) শনিবার আইএসএল-এর ফাইনালে নামছে মোহনবাগান সুপার জায়ান্ট । প্রতিপক্ষ মুম্বই সিটি এফসি। আর তারই প্রস্তুতি শুরু করে দিল বাগান ব্রিগেড। ইতিমধ্যেই আইএসএল ফাইনালের প্রস্তুতি শুরু করে দিয়েছে মোহনবাগান। যুবভারতীতে আরও একবার মুম্বই সিটি এফসি-কে হারিয়ে আইএসএলের দ্বিমুকুট এবং মরশুমে ত্রিমুকুট জিততে চান দিমিত্রি পেত্রাতোসরা।

আরও পড়ুন- টি-২০ বিশ্বকাপে কেন দলে হার্দিক? মুখ খুললেন প্রধান নির্বাচক

Related articles

আজ উত্তরবঙ্গ সফর মুখ্যমন্ত্রীর, প্রশাসনিক বৈঠক কার্শিয়াঙে

পাহাড়ের মন পেতে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (CM Suvendu Adhikari) মঙ্গলবার উত্তরবঙ্গ সফরে রওনা দেবেন। আজই দার্জিলিং...

FIFA World Cup: মিশরের বিরুদ্ধে ড্র বেলজিয়ামের, নিউজিল্যান্ডকে রুখে দিল ইরান

বিশ্বকাপের(FIFA World Cup) প্রথম ম্যাচেই আটকে গেল বেলজিয়াম(Belgium)। মিশরের(Egypt) বিরুদ্ধে ১-১ গোলে ড্র করল বেলজিয়াম। ১ পয়েন্ট নিয়েই...

কলেজে তোলাবাজি রুখতে ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি শিক্ষামন্ত্রীর! কোথা থেকে এলো এই শব্দ?

কলেজে ভর্তি প্রক্রিয়ায় দুর্নীতি ও টাকার খেলা রুখতে প্রকাশ্যেই ‘স্যাঁটা গরম’ করার হুঁশিয়ারি দিয়েছেন রাজ্যের নতুন উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ...

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...