Saturday, March 14, 2026

রাজ্যপালের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ, মোদি নীরব! ধুয়ে দিলেন মমতা

Date:

Share post:

হাইভোল্টেজ লোকসভা নির্বাচনের আবহে গরমের তীব্র দাবদাহকে উপেক্ষা করে টানা জনসভা করে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার বর্ধমান পূর্ব লোকসভা আসনে রায়নায় নির্বাচনী প্রচারে রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানির অভিযোগ নিয়ে প্রথমবার মুখ খুললেন মমতা। ধুয়ে দিলেন রাজ্যপালকে। রায়নার নির্বাচনী সভা থেকে সি ভি আনন্দ বোসকে নিশানা করলেন তিনি। বললেন, রাজভবনে একটা ছোট মেয়ের সঙ্গে কী করেছেন রাজ্যপাল। সেখানেই রাতে থেকে এলেন প্রধানমন্ত্রী। আমি মেয়েটির কান্নার ভিডিও দেখেছি।পরপর দুবার শ্লীলতাহানি হয়েছে। শ্লীলতাহানির অভিযোগের আবহে রাজভবনে মোদি রাত্রিবাস করলেও, কেন এ বিষয়ে একটি কথাও বললেন না সে প্রশ্নও ছুড়ে দেন মমতা।
এরই পাশাপাশি মমতা বলেন, গত দুবছরে আমরা দিয়েছি বিনা পয়সার রেশন। প্রধানমন্ত্রী শুধু মিথ্যা কথা বলছেন। বিনা পয়সার রেশন, বিদ্যুত, গ্যাস দিচ্ছে বলছেন। একটাও কেউ চোখে দেখতে পাইনি। এই মিথ্যার জবাব দিতে ভোট বাক্সে ভোটটা বন্ধ করে দিতে হবে, যাতে আর কোনওদিন ফিরে না আসতে পারে। মোদির নাম না করে বলেন, সবাই চোর উনি সাধুবাবা। তিনি বলেন, বর্ধমান শস্যভান্ডার।এখানকার চালের জিআই ট্যাগ পেয়েছি। লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে। যতদিন বাঁচবেন এই টাকা পাবেন মা বোনেরা। কেন্দ্র মানুষের বাঁচার অধিকার কেড়ে নিয়েছে। ওষুধের দাম বাড়িয়ে দিয়েছে। ব্লাড সুগারের ওষুধেরও দাম বেড়েছে।ওরা চাকরি বিক্রি করেছে, মানুষ বিক্রি করেছে, ধর্ম বিক্রি করেছে। আর কী করবে। দেশের সব টাকা লুঠ করেছে। এখন দেশ এবং সংবিধানকে শেষ করার খেলায় মেতেছে। ওরা ১০০ দিনের টাকা, আবাসের টাকা দিচ্ছে না। আমরা ৫০ দিনের কাজের গ্যারেন্টি দিচ্ছি। কেন্দ্রের ভরসায় বলে না থেকে আমরাই ১১ লক্ষ বাড়ির জন্য দুটো কিস্তিতে ১ লক্ষ ২০ হাজার টাকা আমরা দেব।




 

 

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...