Sunday, May 3, 2026

খাবার বিলিকে কেন্দ্র করে তুমুল অশান্তি! ফের তিহার জেলে খুন বন্দি

Date:

Share post:

ফের জেলের মধ্যে বন্দিদের (Prisoners) সংঘর্ষে মৃত্যু হল এক সাজাপ্রাপ্ত বন্দির। ঘটনাটি ঘটেছে তিহার জেলে (Tihar Jail)। এই জেলেই রয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল (Aravind Kejriwal) থেকে শুরু করে বীরভূমের অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। জেলের ভেতর বন্দিদের সংঘর্ষ ঘটনা প্রকাশ্যে আসতেই স্বাভাবিকভাবে শোরগোল পড়েছে। গত বছরের ২ মে তিহার জেলে বন্দিদের হাতে খুন হয়েছিল রোহিনী আদালতে শুটআউটে অভিযুক্ত গ্যাংস্টার তিলু তাজপুরিয়া। জেলেই তাঁর প্রতিপক্ষ দলের সদস্য যোগেশ টুন্ডা এবং অন্যান্যরা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। জানা যাচ্ছে, খাবার বিলিকে কেন্দ্র করেই বন্দিদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

 

মৃতের নাম দীপক (২৯)। শাকুরপুরের বাসিন্দা দীপক ডাকাতি ও খুনের মামলায় তিহারে বন্দি ছিল। জেল সূত্রের খবর, জেলের ভেতরে রান্নার সহকারী হিসেবে কাজ করত দীপক। শুক্রবার খাবার নিয়েই বন্দিদের মধ্যে বচসা থেকে সংঘর্ষ বাঁধে। সে সময় দীপকের বুকে ছুরির কোপ বসায় এক বন্দি। গুরুতর জখম অবস্থায় দীপককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

এদিকে দীপককে খুন করার অভিযোগ উঠেছে আব্দুল বশির আখন্দজাদা (৪৪) নামে এক বন্দির বিরুদ্ধে। অভিযুক্ত ব্যক্তি আফগানিস্তানের নাগরিক। জেল সূত্রে খবর, শুক্রবার দুপুরে ঘটনাটি ঘটেছে তিহার জেলের ৩ নম্বর সেলে। ইতিমধ্যে ওই খুনের ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, খুনের নেপথ্যে কোনও গ্যাংয়ের তথ্য উঠে আসেনি।

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...