Friday, May 15, 2026

বেইমান-গদ্দার-ঘুষখোর! সাংবাদিক বৈঠক থেকে শুভেন্দুর বিরুদ্ধে হুঙ্কার অভিষেকের

Date:

Share post:

“ওই বেইমানটাকে বলবেন, আমি ওকে বেইমান বলছি, গদ্দার বলছি, ঘুষখোর বলছি।“ সন্দেশখালির ভাইরাল ভিডিও নিয়ে (ভিডিওর সত্যতা যাচাই করেনি ‘বিশ্ববাংলা সংবাদ’) তৃণমূল ভবন থেকে সাংবাদিক বৈঠক থেকে বিজেপি (BJP) নেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, তৃণমূল ভবন থেকে হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, ”ওর সিবিআইকে বলুন, যদি ক্ষমতা থাকে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে।”

এদিন তৃণমূল ভবনে যে ভিডিও দেখানো হয় সেখানে দেখা যায়, বাংলায় রাষ্ট্রপতি শাসনজারির ষড়যন্ত্র করছেন শুভেন্দু। এই নিয়ে বিজেপি নেতাকে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, ”শুভেন্দু তো ভিডিওতে বলেছেন ৩৫৫ জারির পরিস্থিতি তৈরি হবে। প্রায়ই এই সব বলছেন। বলে থাকেন। এমনও বলেন ২০২৬ সালে ভোট হবে না বাংলায়। তার আগেই সরকার ভেঙে দেব।”

এক সাংবাদিক বৈঠকে এক সাংবাদিক বলেন, গঙ্গাধর কয়াল সিবিআইয়ের কাছে অভিষেকের নামে অভিযোগ করেছেন বলে প্রকাশ্যে জানিয়েছেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। উত্তরে তীব্র আক্রমণ করে অভিষেক বলেন, ”ওর সিবিআইকে বলুন, যদি ক্ষমতা থাকে আমাকে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে। ওর সিবিআই দেখিয়ে রাজনীতি অন্য জায়গায় করতে বলবেন। ওর যদি ক্ষমতা থাকে, তা হলে ব্যবস্থা নিচ্ছে না কেন?”

এর পরেই হুঙ্কার দিয়ে অভিষেক বলেন, ”ওই বেইমানটাকে বলবেন, আমি ওকে বেইমান বলছি, গদ্দার বলছি, ঘুষখোর বলছি। কী করবে করে নিক।”

একজোট হয়ে মিথ্যে কথাও বলার মতো একতাও নেই বিজেপির- তীব্র কটাক্ষ করেন অভিষেক। বলেন, সুকান্ত মজুমদার একরকম কথা বলছেন, শুভেন্দু বলছেন অন্য কথা। বার বার সেই বয়ান বদলাচ্ছেও। আসলে অসত্য বলার মতো একতাও নেই বিজেপির।




Related articles

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পথ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পথ...

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...