Saturday, March 14, 2026

এবার অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তমলুকের বাড়ি ঘেরাওয়ের ডাক চাকরিহারাদের

Date:

Share post:

আন্দোলনে আরও বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন চাকরিহারা শিক্ষকরা। এবার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা স্বেচ্ছাবসর নেওয়া কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাসভবন ঘেরাও করার কর্মসূচি নিয়েছেন তাঁরা।

চাকরিহারা শিক্ষকদের একাংশ মনে করছেন, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের অঙ্গুলিহেলনেই তাঁদের এই সর্বনাশ হয়েছে। পরোক্ষে রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি খেয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তারই প্রতিবাদে গত ২৮ এপ্রিল থেকে তমলুক হাসপাতাল মোড়ে অবস্থান বিক্ষোভে বসেছে চাকরিহারা শিক্ষক ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির প্রতিনিধিরা।

আগামী সোমবার ২৬ হাজার শিক্ষকের মামলায় রায় রয়েছে। সেদিনই তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তমলুকের বাসভবন ঘেরাও এর ডাক দেওয়া হয়েছে।

শনিবার পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি মইদুল ইসলাম জানান, তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্যের শিক্ষকদের প্রতি এবং শিক্ষা ব্যবস্থার সঙ্গে দ্বিচারিতা করেছেন। এর প্রতিবাদ জানাতে অনির্দিষ্টকালের জন্য অবস্থান বিক্ষোভের পাশাপাশি আগামী সোমবার তাঁর তমলুকের বাসভবন ঘেরাও করার ডাক দেওয়া হয়েছে। রাজ্যের চাকরিহারা শিক্ষক ও তাঁদের। পরিবাররা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, দিন কয়েক আগেই কলকাতা হাইকোর্টে আইনজীবী ও সিপিএম নেতা বিকাশ ভট্টাচার্যকে ঘিরে আদালত চত্বরেই বিক্ষোভ দেখান একঝাঁক চাকরিপ্রাপক।

আরও পড়ুন- সিবিএসই-আইসিএসই-র ফলপ্রকাশ শীঘ্রই, দিনক্ষণ জানাল বোর্ড

 

 

spot_img

Related articles

হরমুজ থেকে ভারতের দিকে রওনা দিল জাহাজ: আসছে এলপিজি ট্যাঙ্ক

অবশেষে হরমুজে আটকে থাকা ভারতের জাহাজগুলিকে ছাড়ার অনুমতি দিল ইরান। ভারত সরকারের পক্ষ থেকে পূর্ব হরমুজে (Strait of...

সাপ্লিমেন্টারি তালিকা কবে? কমিশনের কর্মশালায় একগুচ্ছ প্রশ্ন তৃণমূলের 

বিধানসভা ভোটের রণদামামা বাজার আগেই ভোটার তালিকা নিয়ে নিজেদের আপত্তির কথা আরও একবার স্পষ্ট করল তৃণমূল কংগ্রেস। শুক্রবার...

মোদি রাজ্যে পা রাখার আগেই ‘গো ব্যাক’! বিরাট হোর্ডিং শহরজুড়ে

বিজেপির রাজ্য নেতাদের কলঙ্কিত অত্যাচারে বিধ্বস্ত গোটা বাংলা। বারবার তাঁদের ডেইলি প্যাসেঞ্জার জাতীয় নেতারা এসে যে পেপ-টক দেওয়ার...

কর্মীদের চোখের চিকিৎসায় উদ্যোগী মার্লিন গোষ্ঠী, দুই কেন্দ্রে আয়োজিত হল পরীক্ষা শিবির 

কর্মীদের শারীরিক সুস্থতা ও স্বাস্থ্যের দিকে নজর দিতে অভিনব উদ্যোগ নিল দেশের অন্যতম আবাসন নির্মাণকারী সংস্থা মার্লিন গোষ্ঠী।...