ভোটের সময় দিল্লি (Delhi) থেকে উদ্ধার কোটি কোটি টাকা। সূত্রের খবর একটি এসইউভি (SUV) গাড়ি থেকে টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সূত্রের খবর, শনিবার রাতে দিল্লিতে নাকাতল্লাশি (Search Operation) চালাচ্ছিল পুলিশের একটি দল। সেই সময় একটি এসইউভি থেকে কয়েক কোটি টাকা উদ্ধার হয় বলে অভিযোগ। তবে কোথা থেকে এই টাকা নিয়ে আসা হচ্ছিল, কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল তা জানার চেষ্টা করছে পুলিশ (Delhi Police)।



পুলিশ সূত্রে খবর, শনিবার ওখলা শিল্পাঞ্চলে তল্লাশি চালানো হচ্ছিল। সেই সময়েই ওই গাড়ি থেকে এই টাকা উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যে গাড়িতে থাকা দুজনকে আটক করেছে দিল্লি পুলিশ। এদিন গোপন সূত্রে দিল্লি পুলিশ খবর পায় একটি বিএমডব্লিউ গাড়িতে করে কয়েক কোটি নগদ টাকা নিয়ে যাওয়া হচ্ছে। সেই সূত্র ধরেই ওই গাড়িটিকে আটকায় পুলিশ। আর তল্লাশি চালাতেই ভিতর থেকে দু’বাক্সে ঠাসা টাকার বান্ডিল উদ্ধার হয়। দু’টি বাক্স মিলিয়ে মোট দু’কোটি টাকা ছিল বলে দাবি পুলিশের।
পুলিশ সূত্রে আরো জানা গিয়েছে, এদিন গাড়িতে দু’জন ছিলেন। তাঁদের কাছে টাকার নথিপত্র চাওয়া হয়। কিন্তু তাঁরা প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি। এরপরই দু’জনকে আটক করা হয়। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন আয়কর দফতরের আধিকারিকেরা এবং মহকুমাশাসক। তবে নির্বাচনী আচরণবিধি চালু হয়ে যাওয়ার পর দিল্লিতে টাকা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।














