Wednesday, May 13, 2026

বুথে গন্ডগোল পাকানোর অভিযোগ সেলিমের বিরুদ্ধে, গোপীনাথপুরে গো ব্যাক স্লোগান

Date:

Share post:

সকাল থেকে বোমাবাজি, বেলা বাড়তেই উত্তেজনা মুর্শিদাবাদের বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্রে। একদিকে রানিনগরে (Raninagar) বোমাবাজি উত্তেজনা, অন্যদিকে ডোমকলে (Domkol) ভোটারদের বুথে যেতে বাধা দেওয়ার অভিযোগ। এর মাঝে গোপীনাথপুরের ভোটকেন্দ্রে পৌঁছে অশান্তি তৈরি চেষ্টার অভিযোগ সিপিএম প্রার্থী মহম্মদ সেলিমের (Md Salim) বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের (TMC) কর্মী সমর্থকদের সঙ্গে হাতাহাতি – বচসায় জড়িয়ে পড়েন তিনি। দ্রুত পরিস্থিতির সামাল দেয় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী (State Police and Central force)।

তৃতীয় দফা ভোটের সকাল থেকেই মুর্শিদাবাদ এবং জঙ্গিপুরের উত্তেজনার খবর মিলেছে। বিভিন্ন ভোট গ্রহণ কেন্দ্র তৃণমূল কর্মী সমর্থকদের ওপর বিজেপি ও বাম প্রার্থীরা চড়াও হয়েছেন বলে জানা যাচ্ছে। কোথাও এজেন্টকে বুথ থেকে তুলে দেওয়া হচ্ছে কোথাও আবার কেন্দ্রীয় বাহিনীর সামনেই ঘাসফুলের কর্মী সমর্থকদের মারধর করা হচ্ছে। রানিনগরে বুথের ভেতর থেকে বিজেপির ভুয়ো এজেন্টকে বাইরে নিয়ে আসেন মহম্মদ সেলিম। এর পাশাপাশি তৃণমূল কর্মীদের সঙ্গে তীব্র বচায় জড়িয়ে পড়েন। তারপরই বাম প্রার্থীকে গো ব্যাক স্লোগান দেওয়া হয়। এর পাশাপাশি মুর্শিদাবাদের ইংরেজ বাজার , রঘুনাথগঞ্জ, লোচনপুর থেকে গন্ডগোলের খবর মিলেছে। নির্বাচন কমিশন জানিয়েছেন সকাল ন’টা পর্যন্ত ১৮২ টি অভিযোগ এসেছে মুর্শিদাবাদ থেকে।

 

Related articles

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...

৩৮ বছর বয়সে প্রয়াত মুলায়মের ছোট ছেলে প্রতীক যাদব, মৃত্যুর কারণ ঘিরে ধোঁয়াশা 

মাত্র ৩৮ বছর বয়সে প্রয়াত সমাজবাদী পার্টির প্রতিষ্ঠাতা মুলায়ম সিং যাদবের (Mulayem Singh Yadav) ছোট ছেলে প্রতীক যাদব...