Friday, June 26, 2026

আর্থিক চাপে জেরবার দেশ! ফের ভারতীয়দের কাছে কাতর আর্জি মালদ্বীপের

Date:

Share post:

মালদ্বীপ (Maldives) নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) অপমানজনক মন্তব্য করে ভারতের সঙ্গে রীতিমতো দূরত্ব বাড়িয়েছে মালদ্বীপের ৩ মন্ত্রী। আর তারপর থেকেই মালদ্বীপ প্রশাসনের উপর বেজায় চটেছে ভারত। এমনকি ইতিমধ্যে মালদ্বীপ বয়কটের (Maldives Boycott) রাস্তায় হাঁটতে শুরু করেছেন ভারতীয়রা। এমন আবহে ফের ভারতীয়দের মালদ্বীপে যাওয়ার আবেদন জনালেন মালদ্বীপের পর্যটনমন্ত্রী ইব্রাহিম ফয়জল (Ibrahim Faisal)। ভারতীয়দের উদ্দেশে তাঁর বার্তা দয়া করে একবার মালদ্বীপে আসুন।

তবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লাগাতার অপমানজনক মন্তব্য করার কারণেই মালদ্বীপ বয়কটের ডাক দেন ভারতীয়রা। তারপর থেকেই মালদ্বীপে বেড়াতে যাওয়া ভারতীয় পর্যটকের সংখ্যা কার্যত তলানিতে ঠেকেছে। এমন পরিস্থিতিতেই নয়া আর্জি মালদ্বীপ সরকারের। সোমবার মালদ্বীপ সরকারের তরফে একটি রিপোর্ট পেশ করে জানানো হয়েছে, সে দেশে একলাফে ৪২ শতাংশ কমে গিয়েছে ভারতীয় পর্যটক। রিপোর্টে পরিষ্কার দেখা যাচ্ছে, ২০২৩ সালে প্রথম চার মাস অর্থাৎ ৪ মে অবধি মালদ্বীপে বেড়াতে গিয়েছিলেন ৭৩,৭৮৫ জন ভারতীয়। আর চলতি বছরে ৩১, ১৪৭ জন পর্যটক কমেছে।

অন্যদিকে, গত বছর দেশভিত্তিক পর্যটকের পরিসংখ্যানে ভারত ছিল দ্বিতীয় স্থানে। তবে চলতি বছরে ষষ্ঠ স্থানে নেমে গিয়েছে মালদ্বীপে ভারতীয় পর্যটকদের সংখ্যা। আর এমন পরিস্থিতিতেই বিপাকে পড়ে মালদ্বীপের পর্যটন মন্ত্রীর কাতর আবেদন, ভারতীয়রা দয়া করে আমাদের দেশে আসুন। আমাদের পর্যটনের সঙ্গী হন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ফয়জল বলেন, ভারতের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। মালদ্বীপের নবনির্বাচিত সরকারও ভারতের সঙ্গে কাজ করতে আগ্রহী। ভারতীয়রা এলে আমরা সাদরে অভ্যর্থনা জানাব। পর্যটন মন্ত্রী হিসাবেই ভারতীয়দের কাছে আবেদন, দয়া করে মালদ্বীপে আসুন। কারণ আমাদের অর্থনীতি অনেকটাই নির্ভর করে পর্যটনের উপর। তবে মালদ্বীপের পর্যটন মন্ত্রীর আচমকা এমন ক্ষমাপ্রার্থনার পর ভারতীয়রা এখন কী পদক্ষেপ নেন সেদিকে নজর থাকবে।

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...