Tuesday, February 3, 2026

আপাতত বহাল ২৫৭৫৩ চাকরি, বেতন ফেরতেও সুপ্রিম স্থগিতাদেশ, ১৬ জুলাই চূড়ান্ত রায়

Date:

Share post:

শীর্ষ আদালতের সংক্ষিপ্ত রায়ে আপাতত বহাল ২৫৭৫৩ চাকরি। ২০১৬ সালের SSC নিয়োগ মামলায় চাকরি বাতিলের কলকাতা হাই কোর্টের নির্দেশে অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিল শীর্ষ আদালত (Supreme Court) মঙ্গলবার, সুপ্রিম কোর্টের (Supreme Court) প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এই মামলার শুনানির পরে সংক্ষিপ্ত রায় দেওয়া হয়। প্রধান বিচারপতি বলেন, যদি যোগ্য এবং অযোগ্য পৃথক করা সম্ভব হয়, তাহলে পুরো প্যানেল বাতিল করা ন্যায্য হবে না। ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা।

এদিন দিনভর শুনানিতে সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে, এসএসসি যদি যোগ্যঅযোগ্যদের বিভাজন করতেই পারে, তাহলে গোটা প্যানেল বাতিল ন্যায্য নয়। অর্থাৎ বিকাশ ভট্টাচার্যরা যে অন্যায়, অন্যায্যভাবে পুরো প্যানেল বাতিলের দাবি জানাচ্ছিলেন, সেই দাবি এদিন শীর্ষ আদালতে প্রশ্নের মুখে পড়ে। আদালত তার পর্যবেক্ষণে বলে, এই নির্দেশ সরকারি কর্মচারীদের বিশাল প্রভাবিত করেছে। পৃথকীকরণ সম্ভব হলে পুরো প্রক্রিয়া বাতিল করা অন্যায় হবে। পৃথকীকরণ কীভাবে হবে, তা স্থির করতে হবে এসএসসিকে। বিরতির পরে প্রধান বিচারপতি জানান, এখনই ২৬ হাজারের চাকরি বাতিল করা না। তবে এটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ। ১৬ জুলাই এই মামলার চূড়ান্ত নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট।   

একই সঙ্গে টাকা ফেরতের নির্দেশের উপরেও অন্তবর্তী স্থগিতাদেশ দিয়েছে শীর্ষ আদালত। একই সঙ্গে নির্দেশে বলা হয়েছে, অযোগ্যদের মুচলেকা দিতে হবে, যে ভবিষ্যতে যদি প্রমাণিত হয়, তাদের চাকরি অবৈধ, তাহলে সব চাকরি ফেরত দিতে হবে। অর্থাৎ এখন যেমন চাকরি করছিলেন, তেমনই করবেন।

পাশাপাশি, মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই পদক্ষেপ করবে না বলেও শীর্ষ আদালত নির্দেশে জানিয়েছে। শুনানিতে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রসঙ্গ উঠতেই, থামিয়ে দেন প্রধান বিচারপতি। আদালত সাফ জানান, আমরা অভিজিৎ গঙ্গোপাধ্যায় নই, এখনে রাজনীতি করবেন না। অর্থাৎ অভিজিতের রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পর্যবেক্ষণকেও খোঁচা দেওয়া হয়।

সুপ্রিম কোর্টের এই নির্দেশের পর বিকাশ ভট্টাচার্য বলেন, ‘‘আপাতত স্থগিতাদেশ দিয়েছে। চাকরি বহাল থাকছে। ওদের একটা মুচলেকা দিতে হবে। সিবিআই তদন্ত চালিয়ে যাবে।‘‘ কুণাল ঘোষ বলেন, ‘‘রাজ্য সরকার ও তৃণমূল বার বার যে কথা বলছিল—মানবিকতার কথা, চাকরি না খাওয়ার কথা, সুপ্রিম কোর্টের নির্দেশে তারই ইতিবাচক প্রতিফলন রয়েছে।’’



spot_img

Related articles

বিধানসভার কমিটিতে পার্থ! দলীয় বিষয় নয়: মত কুণালের

শিক্ষক নিয়োগ মামলায় দীর্ঘ কারাবাসের পরে জামিন পেয়ে ফের সক্রিয় ভূমিকায় প্রাক্তন শিক্ষা ও পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়...

ভবানীপুরে ৪০ হাজারের নাম বাদ, AI দিয়ে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলিকে টার্গেট: বিস্ফোরক অভিযোগ তৃণমূল সুপ্রিমোর

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে বেছে বেছে তৃণমূলের শক্ত ঘাঁটিগুলি থেকে কয়েক লক্ষ ভোটারের নাম...

জোরালো প্রমাণ আছে: পিছনের দরজা দিয়ে বাংলার ভোটারদের নাম বাদের তথ্য পেশ অভিষেকের

বাংলা ছাড়া আর কোনও রাজ্যে নিযুক্ত করা হয়নি মাইক্রো অবজার্ভার। যে সব রাজ্যে সবথেকে বেশি নাম বাদ গিয়েছে,...

বিয়ের পিঁড়ি নয়, চাই কলম: আইসি-র আশ্বাসে পরীক্ষার হলে লড়াকু ছাত্রী

পড়াশোনা করার স্বপ্নের পথে বাধা পারিবারিক সিদ্ধান্ত, সহ্য করতে পারল না মাধ্যমিক পরীক্ষার্থী। চরম সিদ্ধান্ত নিতেই ত্রাতা হয়ে...