Sunday, May 17, 2026

তিস্তা-সহ ৫২ নদীর জলপ্রবাহ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত! ভোট মিটলেই ভারত সফরে শেখ হাসিনা

Date:

Share post:

লোকসভা ভোট (Loksabha Election) মিটলেই ভারত (India) সফরে আসতে পারেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা (Sheikh Hasina)। বৃহস্পতিবার ঢাকায় (Dhaka) বিদেশ সচিব বিনয় মোহন কোয়াত্রার সঙ্গে বৈঠক শেষে এমনই ইঙ্গিত দিয়েছেন বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. হাছান মাহমুদ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভোট পর্ব মিটতেই দিল্লি না বেজিং কোন দেশে আগে যাবেন এমন এক প্রশ্নের উত্তরে এদিন বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, দিল্লি তো কাছেই আগে সেখানেই যাবেন প্রধানমন্ত্রী হাসিনা। ভারত সফর সেরে তিনি বেজিংয়ে যাবেন।

অন্যদিকে, এদিন বৈঠক শেষে বিদেশ সচিব বিনয় মোহন জানান, প্রধানমন্ত্রী হাসিনার এবারের সফরে তিস্তা-সহ ভারত ও বাংলাদেশের মধ্যে দিয়ে প্রবাহমান ৫২টি নদীর জলপ্রবাহ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এই প্রকল্প রূপায়ণে চিনকে সরিয়ে বাংলাদেশকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে চায় ভারত। ঢাকা সফরে গিয়ে বৃহস্পতিবার এমনই মন্তব্য করলেন বিদেশ সচিব। পাশাপাশি বাংলাদেশের বিদেশমন্ত্রী জানিয়েছেন, যে প্রকল্প হবে তা বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী হবে এবং তাতে বাংলাদেশের প্রয়োজন পূরণ হবে বলেই প্রতিশ্রুতি ভারতের তরফে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে বলে খবর। অন্যদিকে, ইলেক্ট্রিক কানেক্টিভিটির ক্ষেত্রে নেপাল-ভুটানকে ট্রানজিট করার বিষয়েও প্রাধান্য দেওয়া হচ্ছে।সেক্ষেত্রে ভারতের ওপর দিয়ে নেপালের ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে বাংলাদেশ।

অন্যদিকে ভিসা সমস্যা মেটাতে বাংলাদেশ সরকার কড়া ব্যবস্থা নিচ্ছে বলে জানিয়ে দেওয়া হয়েছে। এছাড়া সীমান্ত হত্যার বিষয়টিও বিস্তারিতভাবে বাংলাদেশের তরফে ভারতকে জানানো হয়েছে বলে খবর। তবে ভারতের তরফে আশ্বাস দেওয়া হয়েছে প্রাণহানির ঘটনা কমাতে অস্ত্র ব্যবহারে বিশেষ নজর দিতে হবে।


Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...