Saturday, March 14, 2026

“ত্রিশূল থেকে গদা, সব তৈরি”! এবার থানা জ্যাম করার হুঁশিয়ারি দিলীপের

Date:

Share post:

ফের বেলাগাম দিলীপ ঘোষ। অশালীন ও বিতর্কিত মন্তব্য করে প্রতিদিন খবরের শিরোনামে জায়গা করে নিচ্ছেন বর্ধমান-দুর্গাপুরের বিজেপি প্রার্থী। কখনও বিরোধী দলের না নেতানেত্রীদের কুরুচিকর ভাষায় আক্রমণ তো কখনও থানার আইসিকে রাস্তায় প্যান্ট খুলে নেওয়ার হুমকি দিয়ে বাজার গরম করছেন দিলীপ।

‘আইসির কাপড় খুলে নেব’, ‘‌জুতোপেটা করব’‌ এসব তো বলছিলেনই, এবার দিলীপ বলেন, “বেশি প্রভুভক্তি দেখালে থানা জ্যাম করে দেব”! ভোটের মুখে বিজেপি প্রার্থীর এই মন্তব্যে তুমুল আলোড়ন পড়ে গিয়েছে।

আজ, শুক্রবার সকালে চা চক্রে যোগ দেন দিলীপ ঘোষ। সেখানেই পুলিশকে হুশিয়ারি দিয়ে বিজেপি প্রার্থী বলেন, ‘”পুলিশ যদি বেশি প্রভুভক্তি দেখায় তাহলে থানা জ্যাম করে রেখে দেব। পুলিশ পুলিশের কাজ করুক। আমরা আমাদের কাজ করছি। রাজনীতি করতে এলে রাজনৈতিকভাবেই মোকাবিলা করব। এখানে তৃণমূলের কিছু ছোট নেতারা দাপট দেখাবার চেষ্টা করছে। ত্রিশূল থেকে গদা, সব কিন্তু তৈরি আছে। প্রয়োজন মতো ব্যবহার করা হবে। কেউ বাড়াবাড়ি করলে প্রয়োজনে বড় ঘরে পাঠিয়ে দেব!”

spot_img

Related articles

রবিবার সাতগাছিয়ায় অভিষেক: ব্যবসায়ীদের তুলে দেবেন দোকানের চাবি

বরাবরই মানুষের পাশে থেকেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক ডাকেই তাকে পাওয়া গিয়েছে সবসময়। এবার বড় কাঁছারী মন্দির সংলগ্ন দোকানগুলির...

পশ্চিমের পর এবার অশান্ত পূর্ব? পরপর ১০ ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

পশ্চিম এশিয়ায় (West Asia) যুদ্ধ পরিস্থিতির মধ্যেই এবার পূর্ব এশিয়াতেও (East Asia) বাড়ছে উত্তেজনা। শনিবার (Saturday) একসঙ্গে একাধিক...

ব্রিগেডে মোদির ১৮ হাজার কোটির ললিপপ: পাল্টা ২ লক্ষ কোটি দাবি তৃণমূলের

ব্রিগেডে সভা করে বড় কিছু ঘোষণা করবেন। অন্তত নির্বাচনের আগে এমনটা গোটা বাংলার মানুষ প্রত্যাশা করেছিলেন। অথচ দেশের...

দিলীপকে কোন কথা বলতেই হেসে উঠলেন বিজেপি নেতারা

EXCLUSIVE অভিজিৎ ঘোষ ব্রিগেডে মঞ্চে প্রধানমন্ত্রী। রয়েছেন বঙ্গ বিজেপির প্রথম সারির সমস্ত নেতৃত্ব। প্রত্যেকের সঙ্গে ব্যক্তিগত ভাবে কুশল বিনিময় করছিলেন...