Saturday, May 16, 2026

পাহাড়-মরুভূমির দেশে হড়পা বান! আফগানিস্তানে মৃত অন্তত ৩০০

Date:

Share post:

কাবুলিওয়ালার দেশে হড়পা বান! রুক্ষ শুষ্ক পর্বত দেখলে যে দেশকে সহজে চেনা যায় সেই আফগানিস্তান ব্যাপক পরিমাণ বৃষ্টির সাক্ষী! চলতি মরশুমে শেষ কয়েক সপ্তাহ ধরে অবিশ্রান্ত বৃষ্টিতে বিপর্যস্ত। মৃত্যু হয়েছে অন্তত ৩০০ মানুষের। ক্ষতিগ্রস্ত ১০০০ বাড়ি। গৃহহীন বহু মানুষ। ভারী বৃষ্টি-বন্যার জেরে ভেসে গিয়েছেন অগুনতি মানুষ। মৃত্যুর সংখ্যা আর বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

শনিবার রাষ্ট্রসঙ্ঘ জানিয়েছে, বাঘিয়ান প্রদেশে বাঘলান ই মারকাজি জেলার লাকিহা গ্রামের অবস্থা খুবই খারাপ। রাস্তাঘাট ধসে গিয়েছে। রাস্তা নেই তাঁর বদলে কাদার মাঠ হয়ে গিয়েছে। তার মধ্যেই ঘরে যে টুকু সম্বল ছিল সে সব নিয়ে বাসিন্দারা নিরাপদ স্থানে সরে যাচ্ছেন। শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হয় শুষ্ক-রুক্ষ্ম মরুদেশে। উত্তর-পূর্বের বাদাখস্তানে বৃষ্টিতেই শতাধিক বাড়ি ধসে পড়েছে। অতিবৃষ্টি হয় মধ্য ঘোর এবং পশ্চিমের হেরাট প্রদেশেও। ইতিমধ্যেই জরুরিকালীন ত্রাণ ও উদ্ধারকাজ শুরু করেছে তালিবান কর্তৃপক্ষ।

আফগানিস্তানের তালিবান সরকার জানিয়েছে, শুক্রবার রাতে ৬২ জনের প্রাণ হারানোর খবর জানা গিয়েছে। তালিবান কর্তৃপক্ষের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ জানান, এই বন্যায় কয়েকশো আফগান ভেসে গিয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

Related articles

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...

ভোট পরবর্তী হিংসা: ছাড় পেলেন না পদকজয়ী স্বপ্না, পুড়ে ছাই বাড়ি

বিজেপি নেতৃত্ব দাবি করছেন তাঁদের কেউ সন্ত্রাসের সঙ্গে যুক্ত থাকলে তাকে দল থেকে বহিষ্কার পর্যন্ত করা হবে। সেই...

প্রচারে হিংসা ছড়ানোর অভিযোগ: FIR দায়ের অভিষেকের বিরুদ্ধে

বিধানসভা নির্বাচনের প্রচারে বাংলায় যেভাবে হিংসায় প্ররোচনার অভিযোগ বারবার উঠেছে, তাতে শাসক ও প্রধান বিরোধী কোনও দলই পিছিয়ে...

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...