Friday, June 5, 2026

মোদির মেরুকরণের রাজনীতি, ধুইয়ে দিলেন মমতা

Date:

Share post:

ব্যারাকপুরের আমডাঙা এবং উলুবেড়িয়ার আমতায় প্রধানমন্ত্রীকে নিশানা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মোদিকে তোপ দেগে তিনি বলেন,আজও সন্দেশখালি নিয়ে বলেছেন। আপনার জন্যই সন্দেশ অপেক্ষা করছে। রেজাল্টের দিন টের পাবেন। নিজের দিকে তাকিয়ে দেখুন সন্দেশখালির মা-বোনদের সম্মান কিভাবে ধুলোতে মিশিয়ে দিয়েছেন টাকার বিনিময়ে। লজ্জা করে না। মা বোনেদের হেয় করে অসম্মান করেন, তার মুখ থেকে বড় বড় কথা মানায় না। প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনে। মেয়েরা যেতে ভয় পাচ্ছে। প্রধানমন্ত্রীর উচিত ছিল না তাকে পদত্যাগ করে সরিয়ে নেওয়া। এখনও সন্দেশখালি নিয়ে মিথ্যা কথা বলে যাচ্ছেন।

মুখ‍্যমন্ত্রী বলেন, আজ আপনি চোর বলছেন। বাংলা চোর নয়, সবচেয়ে বড় চোর উত্তরপ্রদেশ, বিহার।নরেন্দ্র মোদিকে ‘নিষ্ঠুর’ বলেন মুখ‍্যমন্ত্রী। তিনি বলেন, কুৎসার রাজনীতি দেখিনি। আমি অনেক প্রধানমন্ত্রী দেখেছি কিন্তু এইরকম নিষ্ঠুর প্রধানমন্ত্রী দেখেনি। আমি কেন সারা পৃথিবী দেখেনি।মুসলিমদের এতো নিচু করার কোনও কারণ নেই। ওরা জানে ওদের ওবিসি স‌ংরক্ষণ রয়েছে।মমতা বলেন, ফাইল খুললে সব স্পষ্ট হয়ে যাবে। গ্যারান্টি নয়, ফোর টোয়েন্টি।তিনি বলেন, এখন থেকেই বলছে এই সরকার নাকি পাল্টানোর চেষ্টা করবে। মানুষ ঠিক করবে। মমতা বলেন, টেলিপ্রম্পটার দেখে প্রধানমন্ত্রী বাংলা বলেন। নিজস্বতা বলে কিছু নেই। বাংলার সংস্কৃতি জানে না, ভাষা জানে না, কৃষ্টি জানে না।মমতার তোপ, বাংলায় বিজপির দুই দালাল — একটি বাম, অন্যটি কংগ্রেস। তাই, ভোট কাটাকাটির ফাঁদে পা দিয়ে বিজেপির হাতে ফের ক্ষমতা তুলে দেবেন না। আগামী দিনে বাংলা তথা দেশের ভবিষ্যৎ সুরক্ষিত করতে জোড়াফুলে ভোট দেওয়ার বার্তা দেন মমতা ।




Related articles

কমলা সর্তকতা কলকাতায়, সাতসকালে প্রবল বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক রাস্তা

শুক্রবার ভোরের আলো ফুটতে না ফুটতেই আকাশ কালো করে প্রবল ঝড়-বৃষ্টির সাক্ষী রইল মহানগর (Kolkata Rain)। একই ছবি...

শান্তি ও উন্নয়ন, বুদ্ধ পিস অ্যাওয়ার্ডের মঞ্চে বার্তা মন্ত্রী দিলীপ ঘোষের

রবীন্দ্রতীর্থের সান্ধ্য আসরে চাঁদের হাট। সমাজসেবা এবং বিশ্ব শান্তি প্রসারের ধারাকে কুর্নিশ জানাতে শহর কলকাতায় বসেছিল ‘আন্তর্জাতিক বুদ্ধ...

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...