Saturday, June 6, 2026

মোদির হাতে উল্টো ছবি: শাহ-র ‘উল্টা…’ হুঁশিয়ারি বিজেপিকেই ফিরিয়ে দিলেন অভিষেক

Date:

Share post:

নির্বাচনী জনসভা থেকে বাংলার মানুষকে কুকথায় কটাক্ষ করেছিলেন কেন্দ্রের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বাংলার মানুষকে উল্টো করে সোজা করার মত হুঁশিয়ারিও দিয়েছিলেন। এবার বিজেপির নির্বুদ্ধিতায় সেই হুঁশিয়ারি তাদেরই ফিরিয়ে দিলেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্টো ছবিকে সোজা করার জন্য অমিত শাহের সেই হুঁশিয়ারিকেই হাতিয়ার করলেন তিনি।

বালুরঘাটের জনসভা থেকে বাংলার মানুষকে উল্টে ঝুলিয়ে সোজা করার দাওয়াই বাতলেছিলেন অমিত শাহ। প্রবল সমালোচিত হওয়ার পরে সেই বাক্য বলা বন্ধ করেছিলেন তিনি। কিন্তু নির্বাচন কমিশনে অভিযোগ জানানোর পরেও কমিশন কোনও পদক্ষেপ না নেওয়ায় ফের বীরভূমের সভা থেকে সেই হুঁশিয়ারি জারি করতে থাকেন অমিত শাহ। ব্যারাকপুরের জনসভায় বিজেপি প্রার্থী অর্জুন সিং নরেন্দ্র মোদির হাতে একটি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাষ্কর্য তুলে দেন। কিন্তু দেওয়ার সময় সেটি উল্টো হয়েছিল। মোদিও হাসি মুখে সেটি গ্রহণ করেন। পরে চিত্রগ্রাহকরা সতর্ক করান ছবিটি উল্টো রয়েছে বলে। তখন দ্রুত সুকান্ত মজুমদার ও মোদি সেটি সোজা করেন।

বাঙালিকে এভাবে অপমান করার পর অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় দাবি লেখেন, “কিছুদিন আগে বাংলায় এসে কেউ একজন বলেছিলেন ‘উল্টা লটকাকর সিধা কিয়া যায়েগা”।

Related articles

ফের মেরামতি: রবিবার বন্ধ দ্বিতীয় হুগলি সেতু, কোন পথে যাতায়াত

জরুরি মেরামতি ও সংস্কারের কাজের জন্য রবিবার ৭ জুন ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত ফের সম্পূর্ণভাবে বন্ধ...

পরিবেশ দিবসে সচেতনতার বার্তা শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স (Shyam Sundar...

নবান্নে বসেই বিগত তৃণমূল সরকারকে নিশানা রেলমন্ত্রীর! দিলেন গুচ্ছ প্রতিশ্রুতি

প্রশাসনিক সভা থেকে রাজনৈতিক মন্তব্য- পূর্ববর্তী রাজ্য সরকারকে বারবার এই তিরে বিদ্ধ করেছে বিজেপি। এখন বাংলায় ক্ষমতায় এসে...

জেনে নিন সপ্তাহান্তে পেট্রোল- ডিজেলের দাম কত হল

শনিবার কলকাতায় আজ পেট্রোল ও ডিজেলের দাম প্রতি লিটারে যথাক্রমে ১১৩.৪৭ টাকা এবং ৯৯.৮২ টাকা।মুম্বইতে আজকের পেট্রোলের দাম...