Thursday, June 25, 2026

জয়পুরে স্কুলে বোমাতঙ্ক, নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন

Date:

Share post:

জয়পুরের একাধিক স্কুলে বোমাতঙ্ক। স্কুলে বোমা রয়েছে জানিয়ে হুমকি মেল পাঠানো হয়। খবর জানাজানি হতেই পড়ুয়াদের নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়। সেই সঙ্গে বম্ব স্কোয়াড স্কুলগুলিতে তল্লাশি শুরু করে। রবিবারই রাজধানী দিল্লির একাধিক হাসপাতাল, এমনকি ইন্দিরা গান্ধী বিমানবন্দরেও বোমাতঙ্ক ছড়ায় হুমকি মেলের পরে। পরে যদিও জানা যায় সেই হুমকি ভুয়ো ছিল। সোমবার জয়পুর পুলিশ বোমাতঙ্কের পরেই হুমকি মেলের প্রেরকের অনুসন্ধান শুরু করেছে।

সপ্তাহের প্রথম দিনই নিরাপত্তা নিয়ে প্রশ্নের মুখে রাজস্থানের রাজধানী জয়পুর। শহরের অন্তত পাঁচটি স্কুলে বোমা থাকার খবর দিয়ে মেল আসে। স্কুলগুলিতে পৌঁছায় জয়পুর কমিশনারেটের পুলিশ। শুরু হয় বম্ব স্কোয়াড দিয়ে তল্লাশি। তবে জয়পুরের ঘটনা আরও একবার দেশের শহরগুলি ও নাগরিকদের নিরাপত্তাকে প্রশ্নের মুখে ফেলে দিল। ১ মে দিল্লি এলাকার ১৫০ স্কুলে বোমাতঙ্ক ছড়ায়। রবিবার হাসপাতাল ও বিমানবন্দরে বোমাতঙ্ক ছড়ায়। কিন্তু কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক এখনও এই দুই ঘটনায় মেল প্রেরকদের চিহ্নিত করতে পারেনি। তারপরেই বোমাতঙ্কের কবলে এবার রাজস্থানের জয়পুর।

Related articles

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...

বারাণসীতে জমকালো বিয়ের অনুষ্ঠান আকাশ দীপের, কেন আমন্ত্রিত নন রোহিত-বিরাট?

চোটের জন্য বেশ কয়েক মাস ধরে ক্রিকেটের বাইরে আছেন আকাশ দীপ (Akash Deep)। এরইমধ্যে জীবনের দ্বিতীয় ইনিংস শুরু...