Sunday, May 17, 2026

বিজেপিতে ভোট দিতে চাপ! কেন্দ্রীয় বাহিনীর মারে আহত ভোটাররা

Date:

Share post:

প্রথম তিন দফার ভোটে কেন্দ্রীয় বাহিনীর নামে একাধিক অভিযোগ উঠলেও সেভাবে পদক্ষেপ নিতে দেখা যায়নি নির্বাচন কমিশনকে। চতুর্থ দফায় বিজেপির মাথা তুলে দাঁড়ানো একেবারেই অসম্ভব বুঝতে পেরে এবার কেন্দ্রীয় বাহিনীকে রীতিমত ক্যাডারের মতো মাঠে নামাল বিজেপি। বহরমপুরের ভরতপুরে সাধারণ ভোটারদের বেধড়ক মারধরের অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। প্রতিবাদে গ্রামবাসীরা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে বিক্ষোভও দেখান।

ভরতপুরের ১৫৫ নম্বর বুথের ভোটারদের অভিযোগ, তাঁরা ভোটকেন্দ্র থেকে দূরে ছিলেন, সেই সময় কেন্দ্রীয় বাহিনীর টহলদারি গাড়ি তাঁদের দেখে। গাড়ি কিছু দূরে চলে গেলেও আবার ঘুরে এসে গ্রামবাসীদের বিজেপিকে ভোট দেওয়ার জন্য প্রভাবিত করে। গ্রামবাসীরা প্রতিবাদ করলে বিনা প্ররোচনায় লাঠিচার্জ করা হয় বলে অভিযোগ। আহত হন একাধিক গ্রামবাসী। বয়স্ক গ্রামবাসীর উপরও চলে লাঠির আঘাত। যদিও ঘটনার পরই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা। কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের ঘিরে ধরে বিক্ষোভ দেখানো হয়।

ভোটারদের প্রভাবিত করার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এর আগেও উঠেছে চলতি লোকসভা নির্বাচনে। তবে বিনা প্ররোচনায় লাঠিচার্জের ঘটনায় কেন্দ্রীয় বাহিনীর উপর কমিশনের নিয়ন্ত্রণ নিয়েও তুলছে প্রশ্ন। যেখানে এই নির্বাচনে ভোটাররা যাতে নির্ভয়ে নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হতে পারেন, সেই উদ্যোগ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, সেখানে ভরতপুরের ঘটনা কার্যত কেন্দ্রীয় বাহিনীর পদক্ষেপ ও তাদের নিয়ন্ত্রণকে প্রশ্নের মুখে ফেলে দিচ্ছে।

Related articles

ISL: স্বপ্নপূরণের সন্ধিক্ষণে ইস্টবেঙ্গল, ডার্বির টিম কম্বিনেশনে চমক দেবেন অস্কার?

রবিবার আইএসএলে সুপার সানডে।  চলতি আইএসএলে খেতাব নির্ণায়ক ম্যাচ রবিবাসরীয় ডার্বি। দীর্ঘ ২ দশকের খরা কাটানোর সুযোগ ইস্টবেঙ্গলের(East...

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...