Wednesday, June 24, 2026

ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি বন্ধ নিয়ে পলতার সভা থেকে কেন্দ্রকে বিঁধলেন মমতা

Date:

Share post:

বারাকপুর লোকসভার দলীয় প্রার্থী পার্থ ভৌমিকের (Partha Bhowmick) হয়ে প্রচার সমর্থনে পলতার সভা থেকে মোদি সরকারকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইছাপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি বন্ধ থেকে শুরু করে মিথ্যাচার, মোদির গ্যারান্টির নামে ভাঁওতা- সব বিষয় নিয়েই তুলোধনা করেন তৃণমূল সভানেত্রী।সোমবার, তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের হয়ে প্রচার করেন মমতা (Mamata Banerjee)। ওই কেন্দ্রে বিজেপির প্রার্থী অর্জুন সিং। সভা মঞ্চ থেকে গেরুয়া শিবিরকে বেঁধেন তৃণমূল সুপ্রিমো। বলেন, “ইছাপুর কারখানা বন্ধ করে দেশের বরাত কেন বিদেশে দিয়েছো? সৌধ, রাস্তাঘাট, জল করেছি। কল্যাণী এক্সপ্রেসওয়ে ছয় লেনের করা হয়েছে। ডানকুনি থেকে কল্যাণী পর্যন্ত ইকোনমিক করিডোর হচ্ছে। বলে, ওরা এমস করেছি। আমরা ১৮০ একর জমি দিয়েছি বিনামূল্যে। ওরা কি বলে? বলে না। এই জলে আমরাও টাকা দিই। বলে না। ৩০০ কোটি টাকা খরচ করে জলের ব্যবস্থা করে দিয়েছি। রেশনের জন্য আমরা গত ২ বছর ধরে সব টাকা দিয়েছি।“
একই সঙ্গে নরেন্দ্র মোদির মাছ খাওয়া নিয়ে কটাক্ষের মোক্ষম জবাব দেন মমতা। বলেন, “মোদি এসে বলেন, ‘মাছ খাবেন না।’ যে যা ভালবাসে, তাই খাবে। চিংড়ি পটল, চিংড়ি মালাইকারি, যার যা ইচ্ছা খাবে। মোদিবাবু আপনি খেয়ে দেখুন না স্বাদটা কেমন? কথা দিচ্ছি, কাউকে দিয়ে করাব না, নিজে রান্না করব। ছোট থেকে রান্না করি। আপনি যদি বলেন ধোকলা খেতে, খাব। আমি খেয়েছি। গুজরাটে পাওয়া যায়। আমার কাছে জাতপাত বলে কিছু নেই। আসল মানুষ।“




Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...