Friday, May 22, 2026

চতুর্থ দফার নির্বাচন শেষ, বাংলায় ভোট পড়ল ৭৫.৬৬ শতাংশ

Date:

Share post:

সাতদফা লোকসভা নির্বাচনের চতুর্থ দফায় (4th Phase of Loksabha Election)সোমবার ভোটগ্রহণ হল বাংলার ৮ রাজ্যে। দেশের মধ্যে মোট ৯৬ কেন্দ্রে বিকেল ৫টায় ভোট শেষ হল। এদিন বাংলায় মোট ভোট পড়ল ৭৫.৬৬ শতাংশ। সারা দেশে ভোট পড়েছে ৬২.৩০ শতাংশ। ভোটদানের নিরিখে শীর্ষে বোলপুর (Bolpur)। বিকেল ৩টের সময় নির্বাচন কমিশন (Election Commission of India) যে পরিসংখ্যান দেয় তাতেই দেখা যায় প্রথম স্থানে বোলপুর। পরবর্তী দুঘণ্টাতেও মানে বিকেল ৫টা পর্যন্তও এই ট্রেন্ড বদলায়নি। সেখানে ৭৭.৭৭ শতাংশ ভোট পড়েছে। দ্বিতীয় স্থানে রয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্র (Ranaghat Loksabha Constituency)। সেখানে ভোট ৭৭.৪৬ শতাংশ । এই একই সময়ের মধ্যে বহরমপুরে ৭৫.৩৬ শতাংশ, কৃষ্ণনগরে ৭৭.২৭ শতাংশ, বর্ধমান পূর্বে ৭৭.৩৬ শতাংশ, বর্ধমান-দুর্গাপুরে ৭৫.০২ শতাংশ, আসানসোলে ৬৯.৪৩ শতাংশ এবং বীরভূমে ৭৫.৪৫ শতাংশ ভোট পড়েছে।

লোকসভা নির্বাচনের এই ভোট হল দেশের ৯টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলে। অন্ধ্রপ্রদেশে ২৫টি, তেলেঙ্গানায় ১৭টি উত্তরপ্রদেশের ১৩টি, মহারাষ্ট্রের ১১টি, মধ্যপ্রদেশের ৮টি, ওড়িশার ৪টি, বিহার এবং ঝাড়খণ্ডের ৫টি আসনে ভোটগ্রহণ হল আজ। কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনেও এদিন ভোট হয়েছে। সকাল থেকেই বাংলার বিভিন্ন কেন্দ্র থেকে অশান্তির খবর মিলেছে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে হিংসার খবরের পাশাপাশি নদিয়ার পলাশিপাড়াতে ভোট কারচুপির অভিযোগও উঠেছে।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক ভোট শেষের পর সাংবাদিকদের জানান এদিন ভোটে গোলমাল পাকানোর অভিয়োগে মোট ৬৯ জনকে গ্রেফতার করা হয়েছে। অভিযগের প্রেক্ষিতে দুইজন প্রিসাইডিং অফিসারকে পরিবর্তন করা হয়েছে। বাকি তিন দফায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের পরিমাণ আরও বাড়ছে বলে জানিয়েছেন তিনি। পঞ্চম দফায় ৭৬২ কোম্পানি পরের দফায় কেন্দ্রিয় বাহিনী মোতায়েন করা হবে । ষষ্ঠ দফায় বাহিনী থাকবে ১০২০ কোম্পানির বেশি।

 

Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...