Friday, May 22, 2026

তারকা প্রচারকদের তালিকায় ফের কুণাল, স্বাগত ব্রাত্যর

Date:

Share post:

এখনও বাকি তিন দফার নির্বাচন। প্রতি দফার জন্যেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করছে তৃণমূল। চতুর্থ দফার ভোট গ্রহণের দিনই সপ্তম দফার তারকা প্রচারকের তালিকা প্রকাশ করল শাসকদল। সেখানে ফেরানো হল কুণাল ঘোষকে। তালিকায় ৩৫ নম্বরে নাম রয়েছে তাঁর। কুণালকে ফেরানোকে স্বাগত জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি বলেন, কুণাল ভাল বক্তা। কুণালকে পার্টির দরকার পার্টিরও কুণালকে দরকার। কুণাল একনিষ্ঠ মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত ও সমর্থক। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বের কথা সে বারবার উল্লেখ করেছে। কুণাল তারকা প্রচারক হওয়ায়, আমার মনে হয় তৃণমূলের শক্তি বৃদ্ধি হল। আমি ওকে স্বাগত জানাই।

প্রসঙ্গত, প্রতি দফার জন্যেই তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করছে তৃণমূল। প্রথম চার দফার তারকা প্রচারকদের তালিকায় নাম থাকলেও ৫ম ও ৬ষ্ঠ দফার তালিকায় নাম ছিল না কুণালের । যা নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়। পয়লা জুন সপ্তম দফার ভোটগ্রহণ। তার আগে এদিন ফের তারকা প্রচারকদের তালিকা প্রকাশ করে তৃণমূল। সেখানে নাম দেখা যায় কুণালের। এই বিষয়ে তিনি বলেন, আমি দলের কর্মী। দল যখন যে কাজ দেবে, সেই নির্দেশ পালন করতে প্রস্তুত আমি।





Related articles

সোনা পাপ্পু মামলায় শুক্রবার সাতসকালে শহরজুড়ে ইডি হানা, তল্লাশি অভিযান মুর্শিদাবাদেও

জমি কেলেঙ্কারির তদন্তে কলকাতা ও জেলা মিলিয়ে ৯ জায়গায় কেন্দ্রীয় এজেন্সির তল্লাশি অভিযান। শুক্রবার সাতসকালে কসবা, চক্রবেড়িয়া, রয়েড...

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...