Saturday, February 28, 2026

হাস্যকর হলফনামা, “ভুয়ো” বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস বারাসাতের বিজেপি প্রার্থী!

Date:

Share post:

ওপেন ইউনিভার্সিটি বা মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিকে পাস হওয়ার ঘটনা কার্যত নজিরবিহীন! কিন্তু মুক্ত বিশ্ববিদ্যালয় থেকে নাকি উচ্চমাধ্যমিক পাস করেছেন বারাসাতের বিজেপি প্রার্থী স্বপন মজুমদার, নির্বাচনী হলফনামায় এমনই অবাক করা তথ্য দিয়েছেন তিনি! তবে বিস্ময়ের অবশ্য এখানেই শেষ নয়, যে বিশ্ববিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ হয়েছেন বলে দাবি করেছেন বিজেপি প্রার্থী, সেই বিশ্ববিদ্যালয়ের অস্তিত্বই নেই ভূভারতে। অর্থাৎ, “ভুয়ো” বিশ্ববিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন স্বপন মজুমদার! স্বাভাবিকভাবেই বিজেপি প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে তৃণমূল। ভোটের মুখে যা নিয়ে পদ্ম শিবিরের অন্দরে অস্বস্তি বাড়ল।

বারাসতের বিজেপি প্রার্থীকে নিয়ে বিতর্ক অবশ্য নতুন কিছু নয়। তাঁর বিরুদ্ধে একাধিক রাজ্যে রয়েছে একাধিক ফৌজদারী মামলা। জেলেও যেতে হয়েছে তাঁকে। হলফনামায় সেই তথ্যও জমা দিয়েছেন স্বপন মজুমদার। জানা গিয়েছে, এবার লোকসভায় প্রার্থী হতে একবার নয়, দু’বার হলফনামা জমা দিয়েছেন বিজেপি প্রার্থী। সেখানে লেখা রয়েছে, ২০২২-২৩ শিক্ষাবর্ষে তিনি উচ্চ মাধ্যমিক পাস করেছেন ‘রবীন্দ্র ভারতীয় মুক্ত বিশ্ববিদ্যালয়’ থেকে। এরকম বিশ্ববিদ্যালয়ের নাম শুনেই আকাশ থেকে পড়ছেন তাবড় শিক্ষা বিশারদরা। কারণ, এরকম কোনও বিশ্ববিদ্যালয়ের কথা তাঁদের জানা নেই। তৃণমূল বলছে, নির্বাচনী হলফনামায় সবসময় সঠিক তথ্য জমা দিতে হয়। কিন্তু বিজেপি প্রার্থী শিক্ষাগত যোগ্যতা নিয়ে যা দাবি করেছেন, তা হাস্যকর ছাড়া আর কিছু নয়। বিশ্ববিদ্যালয় থেকেও যে উচ্চ মাধ্যমিকে উত্তীর্ণ হওয়া যায়, তা বিজেপির সৌজন্যেই সবাই জানল বলে কটাক্ষ ছুড়ে দিয়েছে জোড়াফুল শিবির!

 

spot_img

Related articles

এলাহাবাদের মামলা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হোক: হঠাৎ রসিকতা প্রধান বিচারপতির

গোটা দেশে অপেক্ষা রঙের উৎসবের। খানিকটা ছুটির মুডে দেশের বিচার ব্যবস্থাও। আর সেই পরিস্থিতিতে একটি মামলা প্রসঙ্গে এবার...

হাওড়ায় যুবক খুন: তদন্তভার সিআইডি-র হাতে

খুন করে গঙ্গা পার হয়ে লুকোচুরি খেলা। মূল খুনির সঙ্গেও একাধিক সহযোগীর যোগ। ফলে হাওড়ার গোলাবাড়ির (Golabari) প্রোমোটারের...

সুপ্রিম কোর্টে জোর ভর্ৎসনা: পড়ুয়া থেকে সমাজ মাধ্যমে অনুরোধ নিয়ে NCERT

বিচার ব্যবস্থার বদনাম করার চেষ্টা করে সুপ্রিম কোর্টে প্রবল ভর্ৎসিত কেন্দ্রের শিক্ষা দফতর। কোথা থেকে বিচার ব্যবস্থা নিয়ে...

শনিবার কখন প্রকাশিত হবে ভোটার তালিকা: জানালেন সিইও

নভেম্বরের শুরু থেকে যে এসআইআর প্রক্রিয়া বাংলাসহ ১২ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে শুরু হয়েছিল তার মধ্যে একাধিক রাজ্যেই...