Friday, May 15, 2026

দিল্লির গাড়ির শোরুমে গুলি চালানোর ঘটনায় কলকাতা থেকে গ্রেফতার ১

Date:

Share post:

দিল্লিতে গাড়ির শো-রুমে গুলি চালানোর ঘটনায় গ্রেফতার মাস্টারমাইন্ড মোহিত রিধাউ। পশ্চিমবঙ্গ পুলিশ ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে কলকাতা থেকে গ্রেফতার করা হল ঘটনার অন্যতম অভিযুক্তকে। গ্রেফতারের পর তাঁকে দিল্লিতে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর ৷

গত ৬ই মে, তিলক নগরে ফিউশন কার শোরুমে গুলি চালায় দুই বন্দুকধারী। দরজা ও জানালায় গুলি লেগে কাঁচের টুকরো ছিটকে গায়ে লেগে ৭ জন আহত হন। পালানোর সময় এক কর্মীর হাতে একটি চিঠি দিয়ে যায় গ‌্যাংস্টাররা। তাতে লেখা ছিল হিমাংশু ভাউ, নবীন বালি ও নীরজ বাওয়ানার নাম। এই তিনজনই উত্তর ভারতের কুখ‌্যাত গ‌্যাংস্টার। এরা উত্তর ভারতেরই কুখ‌্যাত ‘ভাউ’ গ‌্যাংয়ের মাথা। পর্তুগাল থেকে এই গ‌্যাং পরিচালনা করে হিমাংশু ভাউ।

 

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত মোহিত হরিয়ানার সোনিপতের বাসিন্দা ৷ দিল্লিতে একাধিক ফৌজদারি মামলায় তার নাম রয়েছে ৷ পুলিশ জানিয়েছে, গত ৬ মে দিল্লির শোরুমে গুলি চালানোর পর গ‌্যাংয়ের ‘স্পটার’ কেতন কুণ্ডুকে দিল্লির গোয়েন্দারা গ্রেফতার করেন। জেরার মুখে কেতনই পুলিশকে জানায় যে, গ‌্যাংস্টার মোহিত তারই পরামর্শে ‘কাটা রুটে’ দিল্লি ছাড়ে। দূরপাল্লার বাস পালটে পালটে রবিবারই বাবুঘাটে এসে পৌঁছয়। দিল্লি পুলিশ তার কলকাতায় আসার খবর লালবাজারে জানায়। লালবাজারের গোয়েন্দা ও উত্তর বন্দর থানার পুলিশ নিমতলা ঘাট এলাকা থেকে তাকে হাতেনাতে গ্রেফতার করে। একটি ৭.৬২ চিনা পিস্তল ও পাঁচ রাউন্ড বুলেট পুলিশ উদ্ধার করে। উত্তর বন্দর থানায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে অভিযোগ দায়ের হয়। সোমবার তাকে ব‌্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালতের অনুমতিতে মোহিতকে দিল্লি নিয়ে যাচ্ছেন দিল্লির গোয়েন্দারা।

আরও পড়ুন- বাগমুন্ডির সভায় জনসমুদ্র, অভিভূত অভিষেক

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...