Friday, May 15, 2026

আজও জোড়া কর্মসূচি মমতার, আরামবাগ-ব্যারাকপুরে প্রচার সভা অভিষেকের

Date:

Share post:

বুধবারও জোড়া কর্মসূচি রয়েছে তৃণমূল কংগ্রেস (TMC) সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। এদিন প্রথমে তিনি হুগলি (Hoogly) লোকসভা এলাকায় তৃণমূল প্রার্থী তথা অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের (Rachana Banerjee) সমর্থনে জনসভা করবেন। চুঁচুড়া বিধানসভা এলাকায় সভা হবে বলে খবর। হুগলি লোকসভা কেন্দ্রে লকেটের সঙ্গে টক্কর রচনার। এদিন হুগলির পর হাওড়াতেও (Howrah) সভা করার কথা রয়েছে তৃণমূল নেত্রীর। সেখানে তৃণমূল প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আজ সভা করবেন মমতা। পর পর তিন বার হাওড়া থেকে জিতেছেন প্রসূন।


অন্যদিকে মমতার মতোই এদিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দু’টি প্রচার কর্মসূচি রয়েছে। অভিষেকের প্রথম সভাটি হবে আরামবাগ লোকসভায়। এই আসনে তৃণমূল প্রার্থী করেছে মিতালি বাগকে। ২০১৯ সালে এক হাজারের কিছু বেশি ব্যবধানে জয়ী হয়েছিল তৃণমূল। এরপর অভিষেক ব্যারাকপুরে প্রচার সারবেন। সেখানে তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিকের সমর্থনে একটি রোড-শো করবেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এই আসনে পার্থের লড়াই দলবদলু বিজেপির অর্জুন সিংয়ের সঙ্গে। বুধবার মমতা-অভিষেকের কর্মসূচি ঘিরে কর্মী সমর্থকদের মধ্যে উদ্দীপনা তুঙ্গে।

 


Related articles

SIR-এর ট্রাইবুনাল ধাঁধাঁ: ভোট দেওয়ার পরে নাম বাদ পড়ল ভোটার তালিকা থেকে!

গোটা এসআইআর প্রক্রিয়া বাংলার মানুষের বৈধ ভোটাধিকার বাদ দেওয়ার চক্রান্ত করার জন্যই হয়েছিল, এমন অভিযোগ বারবার রাজ্যের একাধিক...

বিজেপির পুরস্কার: শমীক এবার কেন্দ্রীয় মন্ত্রী? রাজ্য সভানেত্রী হতে পারেন লকেট!

রাজ্যে রাজনৈতিক পালাবদল। তৃণমূলের থেকে শাসনভার বিজেপির হাতে। আর মুখ্যমন্ত্রী ও পাঁচজন মন্ত্রী এবং বিধায়কদের শপথগ্রহণ হওয়ার পরেই...

অ্যাম্বুলেন্স অ্যাপ: স্বাস্থ্য দফতরের প্রথম বৈঠকে কেন্দ্র-রাজ্য হাসপাতাল জোড়ার বার্তা মুখ্যমন্ত্রীর

রাজ্যের স্বাস্থ্য দফতরের সঙ্গে প্রথম বৈঠকে সরকারি হাসপাতালের রেফার রোগ নিয়ে ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। একদিকে রাজ্য...

গ্রেফতার শান্তনুকে সাসপেন্ড পুলিশ ক্লাবের, কড়া অবস্থান সিএবির

গ্রেফতার হওয়া পুলিশ কর্তা শান্তনু সিনহা বিশ্বাসকে(Santanu Sinha Biswas) নিয়ে সিএবিতে চিঠি পাঠাল কলকাতা পুলিশ ক্লাব । তাঁর...