Friday, June 5, 2026

সমকামী সঙ্গীকে চড়! বাবাকে খুন করে পোড়ালো ছেলে

Date:

Share post:

ছেলের সমকামী সম্পর্কে বাধা বাবা। এমনকি সঙ্গীকে ছেলের সঙ্গ ছেড়ে যেতে বাধ্য করতে চড়ও মারেন তিনি। পরিণামে বন্ধুদের সঙ্গে নিয়ে বাবাকে খুন করে দেহ পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল উত্তরপ্রদেশের মথুরার অজিত শর্মা ও তাঁর তিন বন্ধুর বিরুদ্ধে। এমনকি পুলিশের জালে ধরা পড়ার আগে গুলিও চালায় তাঁরা। গুলিবিদ্ধ অবস্থায় অজিত ও তাঁর তিন বন্ধুকে গ্রেফতার করে উত্তরপ্রদেশ পুলিশ।

মথুরার কোতওয়ালি থানার অন্তর্গত অন্তপদ গ্রামের বাসিন্দা অজিত শর্মা পাঁচ বছর ধরে কৃষ্ণ ভর্মা নামে এক বন্ধুর সঙ্গে সমকামী সম্পর্কে জড়িত ছিলেন। কিন্তু তাঁর বাবা মোহনলাল শর্মা ছেলের এই সম্পর্ক মেনে নিতে পারেননি। দিনরাত এই নিয়ে অশান্তি লেগেই থাকত। অন্যদিকে অজিতকে স্বামী বলে মেনে নেওয়া কৃষ্ণ কোনওভাবেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে রাজি ছিল না। রাগে মোহনলাল দুজনকেই চড় মারেন। নিজের চড় হজম করে নিলেও কৃষ্ণর উপর আঘাত মেনে নিতে পারেনি অজিত। তাই বন্ধুদের নিয়ে বাবাকেই সরিয়ে দেওয়ার চক্রান্ত করে।

দুই বন্ধু লোকেশ ও দীপককে সঙ্গে নিয়ে অজিত ও কৃষ্ণ বেলচা দিয়ে খুন করে মোহনলালকে। দেহ লোপাটে প্রায় ৫ কিমি দূরে রায়া থানার অন্তর্গত আর্য গ্রামে নিয়ে গিয়ে দেহ পুড়িয়ে দেয়। প্রতিবেশীরা প্রশ্ন করলে অজিত জানায় পেশায় ট্যাক্সিচালক মোহনলাল লক্ষ্ণৌতে কাজের জন্য গিয়েছে। তবে সন্দেহ হওয়াতেই মোহনলালের খোঁজ শুরু করে পুলিশ। এরপরই আর্য গ্রাম থেকে উদ্ধার হয় পোড়া দেহ। ঘটনায় অজিত ও কৃষ্ণ সহ চারজনকেই গ্রেফতার করেছে পুলিশ।

Related articles

সুস্থ জীবনের বার্তা নিয়ে নতুন অভিযানে ওএসএল ডায়াগনস্টিকস

স্বাস্থ্য পরিষেবাকে আরও সহজ, সুলভ ও মানুষের নাগালের মধ্যে নিয়ে আসার লক্ষ্যেই নতুন কর্মসূচির সূচনা করল ওএসএল ডায়াগনস্টিকস...

যন্তর মন্তর অভিযানে প্রস্তুত ককরোচরা: দিল্লি পুলিশের ব্যারিকেডের জবাব হবে ফুলে

শনিবার ভারতের জেন-জি আন্দোলন হচ্ছেই রাজধানী দিল্লির বুকে। একদিকে কত জমায়েত হতে চলেছে, তার কোনও আন্দাজ করতে না...

দিল্লিতে দলীয় নেতৃত্বের সঙ্গে দীর্ঘ বৈঠক শুভেন্দুর, কী নিয়ে আলোচনা? জল্পনা তুঙ্গে

রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার প্রথম এক মাস মন্ত্রিসভায় ৫জন মন্ত্রী দফতর পেয়েছিলেন। তার তিন সপ্তাহ পর শপথ নিলেন...

সন্দীপনদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ প্রিয়াঙ্কার, স্বর্ণকমলের ‘কুকথা’য় FIR দায়ের

তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহার বাড়ির সামনে এলাকাবাসীর বিক্ষোভে ছিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল (Priyanka Tibrewal)। বৃহস্পতিবারের ঘটনা...