Tuesday, June 23, 2026

আজই দেশে ফিরছেন যৌন হেনস্থা মামলায় অভিযুক্ত প্রজ্জ্বল! বিমানের টিকিট ঘিরে নয়া জল্পনা

Date:

Share post:

লোকসভা ভোটের (Loksabha Election) আবহে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বল রেভান্নাকে (Prajjwal Revanna) নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। বুধবার আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। যাকে কেন্দ্র করে ফের এদিন সংবাদ শিরোনামে উঠে এসেছেন যৌন হেনস্থা মামলায় অভিযুক্ত প্রজ্জ্বল। শোনা যাচ্ছে বুধবার গভীর রাতেই দেশে ফিরতে পারেন অভিযুক্ত। তবে বিরোধীদের অভিযোগ ভোটের মুখে এসব বলে মানুষের কাছে ভালো সাজার চেষ্টা বিজেপি-জেডিএসের।

ইতিমধ্যেই এইচ ডি দেবগৌড়ার নাতির বিরুদ্ধে ব্লু কর্নার নোটিশ দায়ের করেছে সিবিআই। পলাতক প্রজ্জ্বলকে দেশে ফেরাতে কর্নাটকের সিদ্দারামাইয়া সরকারের তৎপরতা তুঙ্গে। আর তার মধ্যেই এমন খবর সামনে আসায় শুরু হয়েছে বিতর্ক। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, মিউনিখ থেকে বেঙ্গালুরুগামী এক বিমানের বিজনেস ক্লাসে নাকি টিকিট কেটেছেন প্রজ্জ্বল। বিমানটি বুধবার রাত সাড়ে ১২টায় ভারতে পৌঁছনোর কথা। তবে এই খবর আদৌ সত্যি নাকি পুরোটাই ভুয়ো তা জানতে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তবে সংবাদ সংস্থার তরফে আরও জানানো হয়েছে যেদিন জার্মানির টিকিট কাটা হয়েছিল সেদিনই ফেরার জন্য এই টিকিট কেটেছিলেন বছর তেত্রিশের এই সাংসদ। তবে তিনি শেষমেশ এদিন মিউনিখ থেকে ভারতে ফেরার বিমান আদৌ ধরেন কী না সেদিকে নজর থাকবে।

প্রাক্তন প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়ার নাতি প্রজ্জ্বলের একাধিক অশ্লীল ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। অভিযোগ তাঁর বাড়ির পরিচারিকাদের টানা তিন বছর ধরে লাগাতার যৌন হেনস্থা করেছেন প্রজ্জ্বল। বিষয়টি জানাজানি হওয়ার পর তদন্ত শুরু হতেই দেশ ছাড়েন তিনি। তবে জেডিএস সাংসদের এই কাণ্ডে প্রবল অস্বস্তির মুখে পড়েছে বিজেপি। কারণ রেভান্নার সমর্থনে জনসভা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং। এদিকে গত ২৯ এপ্রিল প্রজ্জ্বলের বাবা এইচ ডি রেভান্নাকেও গ্রেফতার করেছিল পুলিশ। কিন্তু গত সোমবার ৫ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয় তাঁকে।

Related articles

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...