Friday, May 15, 2026

নিজের বাড়িতেই আত্মঘাতী সচিনের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী

Date:

Share post:

আত্মঘাতী হলেন সচিন তেন্ডুলকরের ব্যক্তিগত নিরাপত্তারক্ষী। নিজের বাড়িতেই আত্মঘাতী হয়েছেন মাস্টার বাস্টারের নিরাপত্তা বলয়ের অন্যতম সদস্য। মৃতের নাম প্রকাশ কাপড়ে। মৃত নিরাপত্তা কর্মীটি স্টেট রিজার্ভ পুলিশ ফোর্সের(এসআরপিএফ) সদস্য ছিলেন।প্রকাশ কাপড়ে দীর্ঘদিন ধরেই ভারতের ক্রিকেট আইকন ভারতরত্ন সচিন তেন্ডুলকরের নিরাপত্তার সাথে যুক্ত ছিলেন। ৩৯ বছর বয়সী প্রকাশ মহারাষ্ট্রের জামনের শহরে তার নিজ বাড়িতে নিজেকে গুলি করে আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। মৃত নিরাপত্তা কর্মীটি প্রকাশ কাপড়ে তার পৈতৃক স্থানে একটি সংক্ষিপ্ত ছুটিতে গিয়েছিলেন বলে জানা গেছে।

জামনের থানার পুলিশ ইনস্পেক্টর কিরণ শিন্ডে জানিয়েছেন, মঙ্গলবার রাত ১.৩০ নাগাদ এই ঘটনা ঘটেছে। ঠিক কী কারণে প্রকাশ আত্মহত্যা করেছেন তা জানা যায়নি। তদন্ত শুরু হয়েছে।প্রকাশের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। দুর্ঘটনাজনিত মৃত্যুর ধারায় মামলা করেছে পুলিশ। আপাতত পুলিশ প্রকাশের পরিবারের সদস্য, সহকর্মী এবং অন্যান্য পরিচিতকে জিজ্ঞাসাবাদ করছে।জানা গিয়েছে, এসআরপিএফ সম্ভবত এই ঘটনায় স্বতন্ত্র তদন্ত করবে। কারণ এই ঘটনায় ভিভিআইপি নিরাপত্তায় নিযুক্ত একজন জওয়ান জড়িত।





Related articles

১০ ঘণ্টার ম্যারাথন জেরা! সোনা পাপ্পু-কাণ্ডে ইডির হাতে গ্রেফতার ডিসি শান্তনু

সোনা পাপ্পুর প্রতারণা মামলায় বড়সড় মোড়। বৃহস্পতিবার সিজিও কমপ্লেক্সে প্রায় সাড়ে ১০ ঘণ্টা ম্যারাথন জিজ্ঞাসাবাদের পর কলকাতা পুলিশের...

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...