Thursday, June 25, 2026

দাবানলে ‘উদাসীনতা’! উত্তরাখণ্ডের মুখ্যসচিবকে সুপ্রিম কোর্টে তলব

Date:

Share post:

দাবানল নিয়ন্ত্রণে অনেক প্রস্তাব হয়েছে। কোনও পদক্ষেপ সম্পূর্ণ নেওয়া হয়নি। এমনকি ভোটের কাজে পাঠিয়ে দেওয়া বনকর্মীদের এখনও দাবানল নিয়ন্ত্রণের কাজে পাঠানো হয়নি। এক কথায় উত্তরাখণ্ড প্রশাসনের এই দাবানল নিয়ন্ত্রণের ‘উদাসীনতা’ তীব্র ভর্ৎসনা শীর্ষ আদালতে। সেই সঙ্গে রাজ্যের মুখ্যসচিবকে ১৭ মে আদালতে হাজির হওয়ার সমন জারি করল বিচারপতি বি আর গভাই, বিচারপতি এস ভি এন ভাট্টি ও বিচারপতি সন্দীপ মেহতার ডিভিশন বেঞ্চ।

এপ্রিল মাসের শেষের দিকে লাগা আগুন এখন হিমালয়ের কোলের রাজ্য উত্তরাখণ্ডের ৪৫ শতাংশ গ্রাস করে ফেলেছে। ভারতীয় সেনা চপার থেকে প্রায় ৪,৫০০ লিটার জল ইতিমধ্যেই ঢেলে ফেলেছে দাবানল থামাতে। সম্প্রতি আলমোড়ায় মেঘ ভাঙা বৃষ্টির কারণে অনেকটা আগুন নিভেছে। তবে অভিযোগ, বনকর্মী ও আধিকারিকদের অভাবে আগুন নেভানোর কাজে নামা কর্মীদের অনেক সময়ই উপযুক্ত সরঞ্জাম ছাড়াই কাজ করতে হচ্ছে। সবথেকে বড় অভিযোগ, এই দাবানল থামাতে ৯ কোটি টাকা প্রয়োজনীতা পেশ করা হলেও সরকারের পক্ষ থেকে মাত্র ৩.১৫ কোটি টাকা ছাড়া হয়েছে।

বুধবার কেন্দ্র ও রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে সর্বোচ্চ আদালত। আদালতে উত্তরাখণ্ড সরকারপক্ষের আইনজীবী আর নির্বাচনের কাজে বন আধিকারিকদের নিয়োগ করার মুখ্যসচিবের নির্দেশের কথা জানালেও তাতে আমল দেননি বিচারপতি। তাঁদের প্রশ্ন কেন এতদিনেও আগুন নিয়ন্ত্রণের বদলে বেড়ে গিয়েছে। ‘দুঃখজনক পরিস্থিতি’ দাবি করেন উত্তরাখণ্ড মুখ্যসচিবকে তলব করা হয় সুপ্রিম কোর্টে।

Related articles

ভিশন পার্ট টু, মন্ত্রী দিন্দাকে বড় দায়িত্ব সিএবির

২০২১ সালে বিজেপির টিকিটে জিতে বিধায়ক হয়েছিলেন, চলতি বছর ভোটে জিতে মন্ত্রী হয়েছেন। প্রতিমন্ত্রী হয়েও ক্রিকেট থেকে দূরে...

দুর্নীতি ঠেকাতে জোড়া বিল আনছে রাজ্য: উদ্দেশ্য নিয়ে তুঙ্গে তরজা

ক্ষমতায় আসার পর থেকে বাংলায় বুলডোজার নীতি কার্যকর করতে মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। আদালতের আদেশে সেই নিয়মে...

আমরা বেইমান নই: “যাঁরা দিদির সঙ্গে থাকছেন” তাঁদের নিয়ে বিশেষ কর্মিসভার ডাক কুণালের

গত কয়েকদিনের মধ্যে বেলেঘাটার বিধায়ক তথা তৃণমূলের (TMC) উত্তর কলকাতা জেলার সভাপতি কুণাল ঘোষ (Kunal Ghosh) একাধিকবার বলেছেন,...

অমানবিক! মোমো বিক্রেতার উপর ফুটন্ত জল বিজেপি পুলিশের

নির্মম প্রশাসন! সামান্য মানবিকতাও এখন বিজেপি পুলিশের (BJP Police) খাতায় অতীত। জয়পুরের (Jaipur) রামনগরিয়া থানা (Ramnagariya Police Station)...