Wednesday, May 13, 2026

জুলাই মাস থেকে বিনামূল্যে বিদ্যুৎ, প্রতিশ্রুতি নবীন পট্টনায়েকের

Date:

Share post:

নির্বাচনে আবারও ওড়িশার ক্ষমতায় নবীন পট্টনায়েকের সরকারই আসতে চলেছে, নির্বাচনী জনসভা থেকে দাবি ওড়িশার মুখ্যমন্ত্রীর। সেই প্রত্যাশাতেই এবার বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিলেন নবীন পট্টনায়েক। একদিকে যখন এতদিনের বন্ধু বিজেপি রাজ্যে বিজেডি সরকারকে ফেলে দিতে উঠে পড়ে লেগেছে, সেখানে বিনামূল্যে বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়ে মাস্টার স্ট্রোক খেললেন নবীন।

ওড়িশায় লোকসভা ও বিধানসভা নির্বাচন একসঙ্গেই। সেই নির্বাচন এবার ত্রিমুখী, যেহেতু বিজেপি-বিজেডি জোট হয়নি। দুই নির্বাচনে প্রার্থী খুঁজে পেতে হিমসিম খাওয়া বিজেপির প্রার্থীদের জন্য প্রচারে বারবার রাজ্যে আসছেন খোদ প্রধানমন্ত্রী। তবে তারপরেও অপ্রতিরোধ্য নবীন পট্টনায়েক পরিচালিত বিজেডি। মোদির প্রত্যেক ইটে বদলা পাটকেট দিয়েই তিনি দিচ্ছেন।

এবার রাজ্যবাসীকে বিনামূল্যে বিদ্যুৎ দেওয়ার প্রতিশ্রুতি দিলেন নবীন। সম্বলপুরের নির্বাচনী জনসভা থেকে তিনি বলেন, “এবছরের জুলাই মাস থেকে বিদ্যুতের বিল দেওয়ার প্রয়োজন হবে না। জুলাই মাস থেকে বিদ্যুতের কোনও বিল আসবে না। বিরোধীরা মিথ্যা বলছে। বিজেপির নেতারা কুমিরের কান্না কাঁদছেন।”

Related articles

বড় সিদ্ধান্ত! দ্বিগুণ হচ্ছে বার্ধক্য ও বিধবা ভাতা

সরকার বদলে সুখবর প্রবীণ নাগরিকদের জন্যে। নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী বার্ধক্য ভাতা বাড়াতে চলেছে শুভেন্দু অধিকারী সরকার। আগামী দিনে...

নিট কেলেঙ্কারিতে চাঞ্চল্যকর মোড়, ৩০ লক্ষে বিক্রি প্রশ্নপত্র

নিট পরীক্ষাকে (NEET Exam) ঘিরে সামনে এল লক্ষ টাকার দুর্নীতি চক্রের ছবি। তদন্তে উঠে এসেছে ৩০ লক্ষ টাকার...

গুলি করে খুন ৩ খ্রিস্টান ধর্মগুরুকে : মনিপুরে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ

এখনও সাধারণ মানুষকে নিরাপত্তা দিতে কতটা ব্যর্থ কেন্দ্রের বিজেপি সরকার প্রমাণিত মনিপুরে। এবার জঙ্গিদের গুলিতে খ্রিষ্টান সম্প্রদায়ের তিন...

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...