Tuesday, June 23, 2026

বিনা অনুমতিতে ভিনরাজ্যের বিজেপি নেতাদের নিয়ে সন্দেশখালির স্কুলে বৈঠক, অভিযোগ কমিশনে

Date:

Share post:

সন্দেশখালি (Sandeshkhali) নিয়ে নোংরা রাজনীতি করতে এবার ভিন রাজ্য থেকে নেতাদের নিয়ে এসে বৈঠক করার অভিযোগ উঠল বিজেপির (BJP) বিরুদ্ধে। সন্দেশখালির এক স্কুলে অনুমতি ছাড়াই অসম ও গুয়াহাটির দুই বিজেপি নেতা সহ একাধিক নেতাদের নিয়ে গোপনে কর্মী বৈঠক করায় স্কুলের প্রধান শিক্ষক অপূর্ব মন্ডল (Apurba Mondal) অভিযোগ দায়ের করলেন থানায়। পাশাপাশি স্কুলের গুরুত্বপূর্ণ নথি চুরি গেছে বলেও দাবি তাঁর।

সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতো (Sukumar Mahato) বলছেন উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার নেজাট থানার হাটগাছি গ্রাম পঞ্চায়েতের চুঁচুড়া প্রাথমিক বিদ্যালয়ে গত ১৩ মে সোমবার বিকেলে ভিন রাজ্য থেকে নেতাদের নিয়ে এসে বৈঠক করেছে বিজেপি। এর জন্য স্কুলের থেকে কোনও অনুমতি নেওয়া হয়নি। প্রধান শিক্ষক নিজে ন্যাজাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সুকুমার বলেন এই বিষয়টি নিয়ে নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করতে চান তাঁরা। আশঙ্কা প্রকাশ করে তৃণমূলের দাবি বসিরহাট লোকসভা কেন্দ্রের (Basirhat Loksabha Election) নির্বাচনের প্রাক্কালে হয়তো রাখার পরিকল্পনা করছে ভারতীয় জনতা পার্টি। সন্দেশখালির ভিডিও যেভাবে পদ্ম শিবিরের কুকীর্তি ফাঁস করে দিয়েছে তাতে এবার মাসল পাওয়ার দেখানোর জন্য এই ধরনের গোপন বৈঠক হচ্ছে বলে মনে করছেন তারা।


 

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...