Wednesday, April 29, 2026

আজ ঝাড়গ্ৰাম-পশ্চিম মেদিনীপুরে প্রচার কর্মসূচি মমতার, জোড়া সভা অভিষেকেরও

Date:

Share post:

শুক্রবার ঝাড়গ্রাম (Jhargram) ও পশ্চিম মেদিনীপুরে (West Midnapore) মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এদিন তাঁর প্রথম কর্মসূচি ঝাড়গ্রাম লোকসভার গোপীবল্লভপুর বিধানসভায়। এই আসনে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেন। এরপর মুখ্যমন্ত্রী সভা করতে যাবেন ঘাটাল লোকসভার দাসপুর বিধানসভায়। সেখানে তৃণমূল প্রার্থী দেবের সমর্থনে জনসভা করবেন তিনি। ২০১৪ ও ২০১৯ সালে ঘাটালে জিতেছিলেন অভিনেতা দেব। এই কেন্দ্রে নায়ক দেবের বিরুদ্ধে প্রার্থী খড়্গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর শেষ কর্মসূচিটি খড়্গপুর শহরে। মেদিনীপুর লোকসভায় এ বার তৃণমূলের প্রার্থী অভিনেত্রী জুন মালিয়া। জুন মেদিনীপুরের বিধায়কও বটে। আজ বিকেলে খড়্গপুর শহরে রোড-শোয়ের কর্মসূচি রয়েছে মমতার।

সূত্রের খবর, এদিন ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে মমতার জনসভা দুপুর ২টোয়। তারপর তিনি যাবেন ঘাটালের দাসপুরে। সেখানে জনসভা শুরু দুপুর ৩টের সময়। সেই সভা সেরে মমতা রোড-শো করবেন খড়্গপুরে। সেখানে তাঁর কর্মসূচি শুরু হওয়ার কথা বিকেল সাড়ে ৪টেয়। অন্যদিকে এদিন জোড়া প্রচার কর্মসূচি রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও (Abhishek Banerjee)। তাঁর প্রথম কর্মসূচি হুগলি লোকসভা কেন্দ্রে। সেখানে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন তিনি। তাঁর পরের গন্তব্য তমলুক। সেখানে তিনি প্রচার করবেন তৃণমূল প্রার্থী দেবাংশু ভট্টাচার্যের হয়ে। তমলুকের বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।


Related articles

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...