Friday, February 27, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) একটা যুগের অবসান। আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা করলেন সুনীল ছেত্রী। আগামী ৬ জুন যুবভারতী স্টেডিয়ামে কুয়েতের বিরুদ্ধে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচ রয়েছে টিম ইন্ডিয়ার। সেই ম্যাচই দেশের জার্সি গায়ে সুনীলের শেষ ম্যাচ। এদিন নিজের সোশ্যাল মিডিয়া একটি ভিডিও বার্তায় এমনটাই জানালেন ভারত অধিনায়ক।

২) সুনীল ছেত্রীর নাকি মা এবং স্ত্রীকে জানানোর পর তাঁরা নিজেদের আবেগ সামলাতে পারেননি। কেঁদে ফেলেছিলেন সঙ্গে সঙ্গে। নিজের অবসরের ভিডিও বার্তায় এমনটাই বললেন সুনীল ছেত্রী।এই নিজের ভিডিও বার্তায় সুনীল বলেন, “ অবসরের কথা সবার আগে নিজের পরিবারকে বলেছিলাম। মা এবং স্ত্রী সঙ্গে সঙ্গে কাঁদতে শুরু করেছিল।

৩) এবার নিজের অবসর নিয়ে মুখ খুললেন ভারতের প্রাক্তন ক্রিকেটার বিরাট কোহলি। নিজের অবসরের পর কি করবেন আর কি করবেন না, তা নিয়ে মুখ খুললেন বিরাট। তবে এখনই অবসর নেওয়ার কোন পরিকল্পনা তাঁর নেই বলে জানান কোহলি। চলতি আইপিএল-এ দুরন্তে ফর্মে বিরাট। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচে ৬৬১ রান করে কমলা টুপির দৌড়ে রয়েছেন তিনি। রয়েছেন টি-২০ বিশ্বকাপেও।

৪) সামনের মাসেই বসতে চলেছে টি-২০ বিশ্বকাপের আসর। ৯ জুন হাইভোল্টেজ ম্যাচ। ওই দিন নিউইয়র্কের নাসাউ কাউন্টি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে হবে ভারত-পাকিস্তানের ম্যাচ। আর এদিন সেই স্টেডিয়াম উদ্বোধন করল আইসিসি এবং আমেরিকার ক্রিকেট সংস্থা।স্টেডিয়াম উদ্বোধন করেন টি-২০ বিশ্বকাপের অন্যতম দূত উসেইন বোল্ট।

৫) সুনীল ছেত্রীর অবসরের খবরের পরই গোটা দেশ থেকে শুভেচ্ছাবার্তা পেয়েছেন ভারত অধিনায়ক। শুভেচ্ছাবার্তা পাঠালেন বিরাট কোহলি-নীরজ চোপড়ারাও। শুভেচ্ছা জানালো ফিফা, ভারতীয় ফুটবল , ভারতীয় ক্রিকেট বোর্ডও।

আরও পড়ুন- Breakfast news: ব্রেকফাস্ট নিউজ

spot_img

Related articles

তৃণমূলের মহিলা ব্রিগেটের জোড়া কর্মসূচি: ‘বসন্ত আজ বঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’

মহিলাদের নিয়ে জোড়া কর্মসূচি ঘোষণা করল তৃণমূল (TMC)। শুক্রবার, ‘বসন্ত আজ বঙ্গে, মহিলাদের সঙ্গে’ ও ‘লক্ষ ঘরে লক্ষ্মীরা’...

নির্বিঘ্নে শেষ উচ্চ মাধ্যমিক, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রীকে ধন্যবাদ সংসদ সভাপতির

নির্বিঘ্নে শেষ হল চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার (Higher Secondary Exam) চতুর্থ সেমিস্টার। এই বছর প্রথম সেমিস্টার সিস্টেমের...

আবার প্রমাণিত গ্রেফতারি রাজনৈতিক অস্ত্র, কেজরির বেকসুর খালাসে বিজেপিকে তোপ তৃণমূলের

নির্বাচনের আগে একাধিক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে বিরোধী রাজ্যের উপর চাপিয়ে দেওয়ার যে রাজনৈতিক ষড়যন্ত্র বরাবর বিজেপির মোদি সরকার...

উদয়পুরে গাঁটছড়া বেঁধে হায়দরাবাদে উড়ে গেলেন রশ্মিকা-বিজয়

বৃহস্পতিবার গাঁটছড়া বেঁধেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা বিজয় দেবেরকোন্ডা (Vijay Deverakonda) ও রশ্মিকা মন্দনা (Rashmika Mandanna)। রাজস্থানের (Rajasthan)...