Sunday, May 17, 2026

অন্ডাল থেকে চেন্নাই যাওয়ার বিমান পরিষেবা ফের চালু

Date:

Share post:

চিকিৎসা করাতে চেন্নাই যাবেন? আর ট্রেনের চিন্তা করতে হবে না। ট্রেনের টিকিটের ওয়েটিং লিস্টের দিকে তাকিয়ে থাকতে হবে না আর। আপনি যদি দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া অথবা বীরভূমের বাসিন্দা হন, তাহলে মাত্র কয়েক ঘণ্টাতেই এবার পৌঁছে যাবেন চেন্নাই। সৌজন্যে অন্ডালের কাজী নজরুল বিমানবন্দর। কারণ অন্ডাল থেকে চেন্নাই যাওয়ার বিমান পরিষেবা ফের চালু হয়ে গেল। ফলে চিকিৎসার জন্য হোক কিংবা শিক্ষা, অথবা কাজের সুযোগ, খুব সহজেই এবার বাংলা থেকে পাড়ি দিতে পারবেন দক্ষিণ ভারতে।

পূর্বে নির্ধারিত সূচি অনুযায়ী, ১৬ মে থেকে ফের অন্ডাল চেন্নাই রুটে বিমান পরিষেবা শুরু হয়েছে। বিমান সংস্থা ইন্ডিগোর পক্ষ থেকে অন্ডাল-চেন্নাই রুটে আবার বিমান চালানো শুরু করা হয়েছে। অন্ডাল থেকে চেন্নাই যাওয়ার জন্য নন স্টপ সরাসরি পরিষেবা দেবে ইন্ডিগোর এই বিমান।

জানা গিয়েছে, ইন্ডিগোর এই বিমানটি চেন্নাই বিমানবন্দর থেকে সকালে রওনা দেবে অন্ডালের উদ্দেশ্যে। সকাল ৫:৪৫ মিনিটে চেন্নাই বিমানবন্দর থেকে উড়ান শুরু করবে বিমানটি। অন্ডাল বিমানবন্দরে পৌঁছবে ৮ টা বেজে ২৫ মিনিট নাগাদ। আবার সকাল ৮:৫৫ মিনিট নাগাদ বিমানটি উড়ে যাবে চেন্নাইয়ের উদ্দেশ্যে। চেন্নাই পৌঁছবে বেলা ১১:২৫ মিনিটে। অন্ডাল বিমানবন্দর কর্তৃপক্ষের অন্যতম শীর্ষ কর্তা কৈলাস মন্ডল জানিয়েছেন, অন্ডাল চেন্নাই রুটে বিমান পরিষেবা ফের শুরু হয়েছে। যার ফলে শহর সহ সংলগ্ন জেলাগুলির যাত্রীদের ব্যাপক সুবিধা হবে। পাশাপাশি যে সমস্ত যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষায় থাকেন, তারা এই বিমান পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন। যাতায়াতের সময় অনেক কম লাগবে।





Related articles

জেলায় জেলায় বিজেপির গুন্ডাবাহিনীর তাণ্ডব! ঘরছাড়াদের পাশে দাঁড়িয়ে ক্ষয়ক্ষতি খতিয়ে দেখল টিম তৃণমূল

বিজেপির গুন্ডাবাহিনী জেলায় জেলায়, সদর থেকে গ্রাম পঞ্চায়েতে লাগামহীন তাণ্ডব চালাচ্ছে! রাজনৈতিক প্রতিহিংসায় বর্বরোচিত হামলা, অত্যাচার-মারধর-ভাঙচুর চলছে নিরন্তর।...

পার্কসার্কাসে বিক্ষোভ ঘিরে উত্তেজনা: পাথরবৃষ্টিতে আহত ৩ পুলিশ কর্মী

নির্বাচন পরবর্তী পরিস্থিতিতে রাজ্যের বিভিন্ন প্রান্তে অশান্তির মধ্যে এবার উত্তাপ ছড়ালো কলকাতার পার্ক সার্কাসে। সরকারি নীতির বিরোধিতা করে...

উন্নয়নে জোর! সঙ্গে পথে নেমে প্রতিবাদও, জেলা পরিষদের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের

এবার দক্ষিণবঙ্গের জেলা পরিষদের সভাধিপতি কর্মাদক্ষদের নিয়ে বৈঠক করলেন তৃণমূল শীর্ষ নেতৃত্ব। রবিবার বিকেলে কালীঘাটের বাসভবনে এই বৈঠকে...

পাঁচ মেডিক্যালে স্বাস্থ্যসচিব: খতিয়ে দেখলেন পরিষেবা থেকে রোগীর সমস্যা

রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার হাল ফেরাতে এবার মাঠে নামল স্বাস্থ্যভবন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (Chief Minister) সঙ্গে বৈঠকের পর শনিবার...