Monday, April 6, 2026

এ কী চেহারা, কার্তিক আরিয়ানকে দেখে আঁতকে উঠলেন অনুরাগীরা!

Date:

Share post:

বলিউড সুপারস্টারের এ কী অবস্থা! টোনড অ্যাবস, ঘামে ভেজা শরীর- এ যে অবিশ্বাস্য। গত ২৪ ঘণ্টা ধরে এই নিয়েই চর্চা স্যোশাল মিডিয়ায়। বুধবার সকালে কার্তিক আরিয়ানের (Kartik Aryan)ভক্তরা প্রিয় নায়কের ছবি দেখে চিনতে পারেননি। দেখা গেছিল তাঁর উন্মুক্ত পেশিবহুল শরীর, সারা গায়ে কাদা মাখা, ঘেমে স্নান করে দৌড়াচ্ছেন। পরনে ছিল শুধুমাত্র একফালি কাপড়। বৃহস্পতিবার মুখে কালী মাখা ছবিটা একটু ভাল করে দেখেই বোঝা গেল ইনিই কার্তিক আরিয়ান। প্রস্থেটিকের সাহায্য নেওয়া হয়েছে বলে অনেকেই দাবি করেছিলেন। আসলে সবটাই করা হয়েছে ‘চন্দু চ্যাম্পিয়ন’-এর (Chandu Champion)জন্য।

মুরলিকান্ত পেটকরের (Murlikant Petkar)জীবনী সিনেপর্দায় তুলে ধরতে কবীর খানের পরিচালনায় একদম নতুন লুকে ধরা দিয়েছেন কার্তিক। ‘সত্যপ্রেম কী কথা’ ছবিতে খুব স্বাভাবিক মেকআপে পর্দায় হাজির হয়েছিলেন এক গম্ভীর বার্তা দিতে। কিন্তু এই সিনেমা সম্পূর্ণ আলাদা। গৌরবময় ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিকের ভূমিকায় অভিনয় করা নিয়ে উচ্ছ্বসিত কার্তিক। অভিনেতার শরীরে বিভিন্ন অ্যাবস দেখে ভক্তেরা সত্যিই মুগ্ধ। সিনেমা মুক্তি পাবে আগামী ১৪ জুন।


 

Related articles

স্থানীয় বাসিন্দা গৌতম দেবকে জেতান, পাশে পাবেন: শিলিগুড়িতে বিজেপির সাংসদ-বিধায়ককে নিশানা অভিষেকের

এলাকার সাংসদ, বিধায়ক বেশির ভাগ সময়েই বাইরে থাকেন। ফলে ব্যাহত হয় উন্নয়ন। সেই বাধা কাটাতে দলীয় প্রার্থী গৌতম...

বাদ গেল পূর্ব বর্ধমানের সেই রেণু খাতুনের নামও

ভোটার তালিকা থেকে নাম বাদ গেল সেই রেণু খাতুনের। চার বছর আগে স্বামী সন্দেহের বশে হাতের কব্জি কেটে...

ভোটের বিজ্ঞাপনে রাশ কমিশনের! নির্দিষ্ট দিনে ছাড়পত্র ছাড়া প্রকাশে নিষেধাজ্ঞা 

সামনেই বিধানসভা নির্বাচন। এই আবহে রাজনৈতিক বিজ্ঞাপন নিয়ে কড়া অবস্থান নিল নির্বাচন কমিশন। স্বচ্ছতা বজায় রাখতে এবং শেষ...

অভিষেকের মা বলেছে…: শান্তিপুরের তাঁতের ঐতিহ্য তুলে ধরে কী জানালেন মমতা

বাংলার তাঁতের শাড়ির আঁতুড়ঘর নদিয়া। ফুলিয়া- শান্তিপুরে ঘরে ঘরে তাঁতশিল্প। সোমবার, সেই শান্তিপুর স্টেডিয়ামে তৃণমূল প্রার্থী ব্রজকিশোর গোস্বামীর...