Tuesday, March 31, 2026

সিঙ্গাপুর-হংকংয়ের দেখানো পথেই পা! এভারেস্ট-MDH মশলার উপর নিষেধাজ্ঞা জারি নেপালের 

Date:

Share post:

সিঙ্গাপুর এবং হংকংয়ের পরে, এবার নেপালও (Nepal) দুটি ভারতীয় মশলার (Indian spices) ব্র্যান্ড এভারেস্ট (Everest) এবং এমডিএইচ-এর (MDH) বিক্রয়, ব্যবহার এবং আমদানি নিষিদ্ধ করার পথেই হাঁটল। এসব মশলায় কীটনাশক ইথিলিন অক্সাইড থাকতে পারে এমন আশঙ্কার মধ্যেই নেপালের খাদ্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগ এই সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যে মশলায় ইথিলিন অক্সাইডের তদন্ত শুরু হয়েছে।

নেপাল সরকারের তরফে জানানো হয়েছে ‘এমডিএইচ এবং এভারেস্টের মশলার আমদানি নিষিদ্ধ করা হয়েছে। আমাদের এখানে বাজারেও ইতিমধ্যে ওই মশলা বিক্রি নিষিদ্ধ করা হয়েছে। ওই মশলাগুলিতে ক্ষতিকারক রাসায়নিক রয়েছে বলে অভিযোগ উঠেছে। তাই এমন পদক্ষেপ।’মশলার গুণমান খতিয়ে দেখতে পরীক্ষা নিরীক্ষা শুরু হয়েছে। চূড়ান্ত রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে।

এমডিএইচ এবং এভারেস্টের নাম কয়েক দশক ধরে সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। এসব ব্র্যান্ডের মশলা মধ্যপ্রাচ্য-সহ বিশ্বের অনেক দেশে রফতানি হয়। আর সেকারণেই ব্রিটেন, নিউজিল্যান্ড, আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশেও এমডিএইচ এবং এভারেস্টের মশলার তদন্ত শুরু হতে পারে বলে খবর।


Related articles

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...

আইপিএলের কাজে যুক্ত ইঞ্জিনিয়ারের রহস্যমৃত্যু, কী জানাল BCCI?

আইপিএলের (IPL) শুরুতেই বিতর্ক। আইপিএল সম্প্রচারের সঙ্গে যুক্ত এক ইঞ্জিনিয়ারের রহস্য মৃত্য়ু। মৃতের নাম ইয়ান উইলিয়াম ল্যাংফোর্ড। ৭৬...