Friday, June 19, 2026

বইমেলা প্রাঙ্গণে কুণাল-রানা-দেবাংশু, উপচে পড়া ভিড় বালিতে

Date:

Share post:

হাওড়ার বালিতে শুরু হয়েছে চতুর্থ বর্ষের বালি বইমেলা। বুধবার সন্ধ্যায় সেই মেলা প্রাঙ্গণে উপস্থিত হয়ে বইপ্রেমীদের উৎসাহ বাড়ালেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তাঁর সঙ্গে ছিলেন বালির বিধায়ক তথা পুর প্রশাসক ডাঃ রানা চট্টোপাধ্যায় এবং তৃণমূলের আইটি সেলের ইনচার্জ দেবাংশু ভট্টাচার্য।

বালি পুর ময়দানে আয়োজিত এই মেলায় এ দিন ছিল উপচে পড়া ভিড়। মেলা কমিটির সভাপতি ডাঃ রানা চট্টোপাধ্যায়ের আমন্ত্রণে বিশিষ্ট অতিথিরা প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের এই প্রচেষ্টাকে সাধুবাদ জানান। কুণাল ঘোষ তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বই পড়ার গুরুত্ব এবং সুস্থ সংস্কৃতির প্রসারে এই ধরণের মেলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

পশ্চিমবঙ্গ সরকারের জনশিক্ষা প্রসার ও গ্রন্থাগার পরিষেবা দফতরের সহযোগিতায় আয়োজিত এই মেলা চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন দুপুর ২টো থেকে রাত ১০টা পর্যন্ত মেলা প্রাঙ্গণ খোলা থাকছে সাধারণ মানুষের জন্য। আয়োজক কমিটির অন্যতম সদস্য মৃত্যুঞ্জয় পালের তত্ত্বাবধানে মেলায় বিভিন্ন প্রকাশনী সংস্থার স্টলের পাশাপাশি ছোটদের জন্য নানা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সাহিত্য ও সংস্কৃতির এই আবহে শামিল হতে পেরে খুশি কুণাল-দেবাংশুরা। বালির এই বইমেলা বর্তমানে জেলাস্তরে অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক মঞ্চ হয়ে উঠেছে বলে মত স্থানীয়দের।

আরও পড়ুন- বাগবাজারে ১২ কন্যার গণবিবাহে কুণাল ঘোষ: বাপি ঘোষের ভূয়সী প্রশংসা

_

_

_

_

_

_

_

Related articles

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...

তারকেশ্বর থেকে রেড রোড, দুদিনের সফরে উন্নয়নের বার্তা নিয়ে বাংলায় প্রধানমন্ত্রী মোদি

পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠনের পর প্রথমবারের মতো দুদিনের সফরে রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। সফরসূচিতে রয়েছে...

প্রশান্তর মৃত্যুতে সিআইডি তদন্ত, আর্থিক সাহায্যের ঘোষণা মুখ্যমন্ত্রীর

হাওড়ার বাগনানে (Bagnan,Howrah) বিজেপি কর্মী প্রশান্ত দে-র (Prashanta Dey)মৃত্যুর ঘটনায় গুরুত্বপূর্ণ ঘোষণা করল রাজ্য সরকার। নিহতের পরিবারকে মোট...