Monday, June 1, 2026

টাকা নেই, নিজের ফ্ল্যাট ভাড়া দিলেন মালাইকা!

Date:

Share post:

অর্থকষ্টে ভুগছেন মালাইকা আরোরা (Malaika Arora), এতটাই টাকার প্রয়োজন যে নিজের ফ্ল্যাট ভাড়া দিতে হল বলিউডের মুন্নিকে! আরবাজের সঙ্গে সম্পর্ক এখন অতীত। অর্জুনের সঙ্গে অভিনেত্রীর লিভ ইন সম্পর্ক পরিণতি পাবে কী না, জানা নেই। তবে এসবের মাঝে নিজের কাজ নিয়ে সর্বদাই ব্যস্ত থাকেন অভিনেত্রী। আজকাল অবশ্য সিনেমার থেকে এখন বেশি তাঁকে দেখা যায় টেলিভিশনের পর্দায় বিভিন্ন রিয়্যালিটি শোয়ের বিচারকের আসনে। নেহাত কম টাকা পারিশ্রমিক নেন না অভিনেত্রী। তাহলে এমন কী হল যে চড়া দামে ফ্ল্যাট ভাড়া দিতে হল মালাইকাকে?শোনা যাচ্ছে নিজের পালি হিলস্-এর ফ্ল্যাটটি ভাড়া দিলেন মুম্বইয়ের খ্যাতনামা পোশাকশিল্পী কশিশ হন্সকে।

আসলে মায়ানগরীতে অভিনেত্রীর ফ্ল্যাটের সংখ্যা কিছু কম নয়। মুম্বইয়ে অভিজাত এলাকা, যেমন বান্দ্রা, পালি হিলসে বেশ কিছু জায়গায় ফ্ল্যাট রয়েছে তাঁর। সেখান থেকেই মাসিক দেড় লক্ষ টাকায় একটি ফ্ল্যাট ভাড়া দিলেন তিনি। ওই পোশাকশিল্পীকে তিন বছরের জন্য ভাড়া দিয়েছেন অভিনেত্রী। প্রতি বছর ৫ শতাংশ ট্যাক্সে বাড়বে ভাড়া। অবশ্য মালাইকার নিজের যে ফ্ল্যাট রয়েছে বান্দ্রা এলাকায় তাঁর মূল্য প্রায় ১৬ কোটি টাকা। যদিও অর্থাভাবে নাকি অন্য কোনও কারণে এই ফ্ল্যাট ভাড়া দেওয়ার সিদ্ধান্ত তা স্পষ্ট নয়।

 

Related articles

আজ থেকে সরকারি বাসে মহিলাদের নিখরচায় যাতায়াত পরিষেবা চালু

জুন মাসের প্রথম দিন থেকেই রাজ্য সরকারের (Government of West Bengal) একাধিক জনমুখী প্রকল্পের বাস্তবায়ন শুরু। মুখ্যমন্ত্রী শুভেন্দু...

প্রয়াত কিংবদন্তি শিল্পী সুমন কল্যাণপুর, শোকের ছায়া সাংস্কৃতিক জগতে 

যিনি গানে গানে বলেছিলেন, "মনে করো আমি নেই বসন্ত এসে গেছে", সেই কিংবদন্তি শিল্পী বিদায় নিলেন ভরা গ্রীষ্মে।...

আজ রাজ্যে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন, শপথ নেবেন ৩৫ মন্ত্রী

পশ্চিমবঙ্গের বিধানসভায় নির্বাচিত সরকারের পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন (West Bengal Government Cabinet Expansion) হতে চলেছে আজ সোমবার। লোকভবনে সকাল...

নজরে নবান্ন: আজ DA নিয়ে সরকারি কর্মচারী সংগঠনের সঙ্গে বৈঠক মুখ্যমন্ত্রীর 

হাইভোল্টেজ সোমবারে গোটা রাজ্যের নজর নবান্নের দিকে। আজ বকেয়া মহার্ঘ ভাতা (DA) নিয়ে সরকারি কর্মচারীদের চার সংগঠনের সঙ্গে...