Saturday, May 16, 2026

বর্ণাঢ্য রোড শো: অভিষেক আবেগে ভাসল ডায়মন্ড হারবার

Date:

Share post:

বাংলার দক্ষিণ, পশ্চিম, পূর্বে নির্বাচনী প্রচার, রোড শো তো হয়েইছে। এবার নিজের কেন্দ্রে প্রচারে তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abishek Banerjee)। গোটা রাজ্যে জনপ্লাবন তোলা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড রোড শো ঘিরে যে উচ্ছ্বাস বেশি থাকবে স্থানীয়দের মধ্যে তা বলাই বাহুল্য। জন প্লাবন বললেও এই রোড শোকে কম বলা হবে। সামনে বা পিছনে যতদূর ড্রোনের ক্যামেরায় ছবি ধরা পড়ে, রাস্তায় শুধুই মানুষের মাথা। এমনকি আশেপাশের রাস্তা ধরে ছুটে আসতে দেখা যায় স্থানীয় মহিলাদের। রোড শো যথার্থই জনগনের গর্জনের চেহারা নেয়।

শনিবার, রোড শো-তে অভিষেক ম্যাজিক। হুড খোলা গাড়িতে রোড শোতে ডায়মন্ড হারবারের রাস্তা কার্যত চলে যায় তৃণমূলের দখলে। রাস্তার দুধারেই শুধু নয়, অভিষেককে একঝলক দেখতে বাড়ির ছাদ, বারান্দাও ছিল ভিড়ে ঠাসা। এলাকা শুনশান করে মানুষ ভিড় করেন রোড শো দেখতে। কপাটহাট থেকে এম বাজার পর্যন্ত পুরো রোড শোতেই একই ছবি দেখা যায়। অভিষেক হাত জোড় করে সকলকে নমস্কার জানান। আবার উৎসাহী জনতাকে কখনও হাত নেড়ে অভিবাদনও জানান।

ডায়মন্ড হারবারের রাস্তা স্তব্ধ করে ছুটির দিনের রোড শো উপভোগ করেন হাঁটতে থাকা মানুষও। কারো হাতে বেলুন, কারো হাতে দলীয় পতাকা। অনেকেই আবার ইউ লাভ অভিষেক লেখা কাটআউট হাতে নিয়ে হাঁটেন গোটা রোড শো। অভিষেকের গাড়ির পিছনের গাড়িতেই ছিলেন স্থানীয় তৃণমূল নেতৃত্বও। মাঝে মাঝে পথের দুধারে ভিড় করা উৎসাহী মানুষের উদ্দেশে গোলাপের পাঁপড়ি ছুঁড়ে দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Related articles

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...

দেশে আগাম বর্ষা আসার ঘোষণা মৌসম ভবনের!

অস্বস্তিকর ভ্যাপসা গরম থেকে মুক্তি পেতে চলেছেম সাধারণ মানুষ, সময়ের আগে শনিবারই বর্ষা (Monsoon) ঢুকছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে...

একাধিক গুরুতর অভিযোগে ক্যানিং-এ ধৃত তৃণমূল বিধায়কের দাদা, অণ্ডালে গ্রেফতার দলের প্রাক্তন ব্লক সভাপতি

শুক্রবার মধ্যরাতের হানায় রাজ্যের নানা প্রান্তে ধৃত ২ তৃণমূল নেতা-সহ ৩। বেআইনি অস্ত্র রাখা-সহ একাধিক গুরুতর অভিযোগে গ্রেফাতার...