Friday, May 15, 2026

জুন মাসের প্রথম সপ্তাহ থেকে বন্ধ হতে চলেছে গুগল পে! 

Date:

Share post:

ক্যাশ টাকার পরিবর্তে অনলাইন পেমেন্ট অভ্যস্ত হয়ে ওঠা আমজনতার জন্য এবার দুঃসংবাদ। বন্ধ হতে চলেছে জনপ্রিয় অ্যাপ গুগল পে বা GPay! জুন মাসের প্রথম সপ্তাহেই এই সিদ্ধান্ত কার্যকর করতে চলেছে Google। সূত্রের খবর ৪ জুন ২০২৪- এর পর থেকে আর Gpay ব্যবহার করে কোনও রকমের লেনদেন করা যাবে না।

প্রাথমিকভাবে Gpay বন্ধ হয়ে যাওয়ার খবর নিয়ে সংশয় তৈরি হলেও পরবর্তীতে Google বিষয়টি নিশ্চিত করেছে। আজকালকার দিনে অনলাইন পেমেন্টের উপরেই ভরসা করেন অধিকাংশ মানুষ। এক্ষেত্রে এরকম একটা বহুল ব্যবহৃত জনপ্রিয় অ্যাপ হঠাৎ করে বন্ধ হয়ে গেলে সাধারণভাবেই সমস্যা তৈরি হবে। তবে এতে ভারতীয়দের আশঙ্কার কোনও কারণ নেই। Google জানিয়েছে আমেরিকায় বন্ধ হতে চলেছে Google Pay। ভারত এবং সিঙ্গাপুরে এই সিদ্ধান্ত কার্যকরী হবে না। অন্যান্য দেশে এই পরিষেবা সম্পূর্ণ বন্ধ থাকবে। সংস্থার মতে, এই অ্যাপ ব্যবহারকারীদের Google Wallet-এ ট্রান্সফার করা হবে। প্রায় ১৮০ টি দেশে এই ওয়ালেটকে সক্রিয় করতেই গুগলের এমন সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে।


 

Related articles

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সচিব পদ থেকে অপসারিত জ্যোতিপ্রিয় কন্যা

পদত্যাগ করতে চাননি, তাই পদ থেকে সরিয়ে দেওয়া হল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনই সংসদের সচিব পদ...