Wednesday, May 13, 2026

বিজেপিতে জোর ধাক্কা! অভিষেকের সভায় বিদায়ী বিজেপি সাংসদের তৃণমূলে যোগদান

Date:

Share post:

মোদির (Narendra Modi) সফর চলাকালীন বিজেপিতে (BJP) জোর ধাক্কা! দলের সদ্য বিদায়ী ঝাড়গ্রামের (Jhargram) প্রাক্তন সাংসদ কুনার হেমব্রম (Kunar Hembram) তৃণমূলে (TMC) যোগ দিলেন। রবিবার ঝাড়গ্রামের ছাতিনাশোল তরুণ সংঘ ফুটবল মাঠে তৃণমূলের নির্বাচনী সভা ছিল। এই সভাতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে দলের পতাকা তুলে নিলেন কুনার। মোদির সফর চলাকালীন কুনারের তৃণমূলে যোগ নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণ। তৃণমূলে যোগ দেওয়ায় ঝাড়গ্রাম-সহ জঙ্গলমহলে নিঃসন্দেহে বিজেপি আরও দুর্বল হল।

ঝাড়গ্রামে কুনার হেমব্রমকে না দিয়ে বিজেপি এবার টিকিট দেয় প্রণত টুডুকে। স্থানীয় আদিবাসী এলাকায় কুনারের প্রভাব ছিল যথেষ্ট। প্রণতকে প্রার্থী করায় বিজেপিতে ‘গোষ্ঠী রাজনীতি’ মাথাচাড়া দিয়ে ওঠে। যার পরিণতি কুনারের তৃণমূলে যোগ। তৃণমূলে যোগ দিয়ে কুনার বলেন, “আদিবাসী ও পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য বিজেপি ভাবে না, কাজ করে না। পিছিয়ে পড়া জনজাতিকে মূল স্রোতে ফেরাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের পথই সঠিক দিশা”। তবগে এদিন কুনারের তৃণমূলে যোগদানে স্থানীয় বিজেপির ‘গোষ্ঠী রাজনীতি’ প্রকাশ্যে চলে এসেছে। বিজেপি নেতারা বলছেন, তৃণমূল প্রার্থী কালিপদ সোরেনের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। তার কারণ এমনিতেই তৃণমূল এগিয়েছিল, কুনারের তৃণমূলে যোগদানে এই সম্ভাবনা আরও বেড়ে গেল।

 

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...