Monday, May 18, 2026

ভিড়ের চাপে ভাঙল নিরাপত্তা বলয়, রাহুল-অখিলেশের সভায় ‘অন্য উত্তরপ্রদেশ’

Date:

Share post:

উত্তরপ্রদেশে (Uttar Pradesh) বিরোধী দলের সভায় নিরাপত্তা বলয় ভেঙে উৎসাহী মানুষ ঢুকল, এমন দৃশ্য গত কয়েক দশকে দেখা সম্ভব ছিল না। তবে রবিবার রাহুল গান্ধী (Rahul Gandhi), অখিলেশ যাদবের (Akhilesh Yadav) যৌথ সভা ঘিরে বাঁধ ভাঙা উচ্ছ্বাস একটা অন্য উত্তরপ্রদেশের ছবি তুলে ধরল। ভিড়ের চাপে বক্তব্য রাখা বাতিল করেন দুই দলের শীর্ষনেতারা। তবে উৎসাহী সমর্থকদের সামনেই বসে গুরুত্বপূর্ণ আলোচনা সারেন তাঁরা। মাইকে সংক্ষিপ্ত বার্তাও দেন রাহুল গান্ধী।

রবিবার দুপুরে উত্তরপ্রদেশের ফুলপুরে সমাজবাদী পার্টির (SP) প্রার্থী অমরনাথ মৌর্য্যর সমর্থনে জনসভা আয়োজন করা হয়েছিল I.N.D.I.A. জোটের পক্ষ থেকে। সেখানে উপস্থিত হন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব ও কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সভামঞ্চের পাশের হেলিপ্যাডের বেড়া ভেঙে প্রথমে মঞ্চের সামনে ঢুকে পড়েন উৎসাহী জনতা। দুই নেতা মঞ্চে আসার পরে সমর্থকদের সঙ্গে হাত মেলানো, সেলফি তোলার মতো আবদার মেটান। তারপরে সংক্ষিপ্ত বার্তা দেন রাহুল গান্ধী।

উৎসাহী সমর্থকদের উদ্দেশে রাহুল বলেন, প্রত্যেক প্রশিক্ষিত যুবকের শিক্ষানবিশ (apprentice) হিসাবে প্রথম চাকরি পাকা। সেই সঙ্গে দাবি করেন, বিরোধী জোট ক্ষমতায় এলে একশো দিনের কাজে (MGNREGS) দৈনিক মজুরি ২৫০ টাকা থেকে বাড়িয়ে ৪০০ টাকা করে দেওয়া হবে। কৃষকদের দাবির মান্যতার পাশাপাশি বিজেপি জমানায় নেওয়া জনবিরোধী নীতির বদলের প্রতিশ্রুতিও দেন।

Related articles

হাইকোর্টে ২৬ মে পর্যন্ত রক্ষাকবচ ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গিরের, তদন্তে সহযোগিতার নির্দেশ 

আগামী ২৬ মে পর্যন্ত দক্ষিণ ২৪ পরগনার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ বা গ্রেফতার...

বকেয়া DA নিয়ে কাটল না ধোঁয়াশা, হতাশ সরকারি কর্মীরা

২০২৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বা DA অন্যতম বড় রাজনৈতিক ইস্যু হয়ে উঠেছিল। ক্ষমতায়...

রাজস্থানে ভয় দেখিয়ে বছরের পর বছর গণধর্ষণ, বিজেপিশাসিত রাজ্যে বিচার না পেয়ে আত্মঘাতী ২ বোন!

নারী সুরক্ষার বুলি আওড়ানো বিজেপির দখলে থাকা রাজস্থানে (Rajsthan Gang Rape) গণধর্ষণের অভিযোগের বিচার না পেয়ে আত্মঘাতী ২...

‘ককরোচ জনতা পার্টি’তে নাম নথিভুক্ত করলেন তৃণমূল কংগ্রেসের দুই সাংসদ

অভিজিৎ দীপকের প্রতিষ্ঠিত 'ককরোচ জনতা পার্টি' (Cockroach Janta Party) কোনো বাস্তব বা মূলধারার রাজনৈতিক দল একেবারেই নয়। ভারতের...