Sunday, May 10, 2026

‘ওরা প্রচারে এলে গাছে বেঁধে আমায় ফোন করবেন’, কেন বললেন অভিষেক?

Date:

Share post:

মিথ্যাচারিতায় বিজেপি চলতি লোকসভা নির্বাচনের প্রচারে সব রেকর্ড ভেঙে ফেলেছে। বাংলার প্রাপ্য আদায়ে তৃণমূল নেতৃত্ব রাজ্য থেকে দিল্লির দরবারে যে আন্দোলন করেছে, তাকেও মিথ্যা বলে নির্বাচনী প্রচার থেকে দাবি করছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। অথচ বাংলার গৃহহারা দরিদ্র মানুষের মাথার উপর ছাদের ব্যবস্থা তাঁরা করছেন না। এবার এই মিথ্যাচারের জবাব স্থানীয় বিজেপি কর্মীদের থেকে আদায় করার আহ্বান জানালেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঝাড়গ্রাম ও কেশপুরের দুটি সভা থেকে বাংলার গ্রামের মানুষদের আবাস যোজনা ও একশো দিনের কাজের টাকার জবাব চেয়ে নতুন পথে আন্দোলনের ডাক দিলেন অভিষেক।

রবিবার ঝাড়গ্রাম ও ঘাটাল কেন্দ্রের প্রচারে গিয়ে নরেন্দ্র মোদির মুখোশ খুলে দিতে গিয়ে অভিষেক দাবি করেন, “বিজেপির কোনও নেতা আপনার কাছে এসে যদি বলে মোদিজি টাকা পাঠিয়েছে বাড়ির, তাকে গাছে বেঁধে রেখে আমাকে ফোন করবেন। আমাদের প্রতিনিধিদের জানাবেন। গায়ে হাত দেবেন না, চুপচাপ বেঁধে রাখবেন।”

এরপরেই তিনি এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে টেনে আনেন বিজেপির বঞ্চনার রাজনীতির ছবি। তিনি বলেন, “২০২১-এ বাংলায় বিজেপি হারার পর আর ২০১৭-১৮ থেকে বাংলায় আবাসের যে তালিকা তৈরি হয়েছে, বিজেপি যদি প্রমাণ করতে পারে দশ পয়সা মানুষের ছাদের বা আবাস যোজনায় কেন্দ্র সরকার রাজ্যকে দিয়েছে, আমি তৃণমূলের হয়ে কোনও সভা সমিতিতে ভোট চাইতে যাব না। এরা মিথ্যাবাদীর দল। পায়ের নথ থেকে মাথার চুল সব দুনম্বরি।”

রাজ্য়ের তরফ থেকে বারবার এই টাকার জন্য কেন্দ্রের কাছে আবেদন করেও যে নরেন্দ্র মোদির মন বাংলার মানুষের জন্য গলেনি, সেই মোদি যখন রাজ্যে এসে আবাসের টাকা নিয়ে বড়াই করেন, তখন তাঁর অনুগামীদের থেকেই উত্তর দাবি করে বাংলার মানুষকে আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি স্পষ্ট বলেন, “২০১৭-১৮ সাল থেকে যে আবাস প্লাস সমীক্ষায় যে নামগুলো রয়েছে, আমাদের রাজ্য সরকার সেই তালিকা একাধিক বার দিল্লিতে কেন্দ্রের কাছে পাঠিয়েছে।” কিন্তু তারপরেও টাকা না দিয়ে নরেন্দ্র মোদি ভোটের সময় ডেইলি প্যাসেঞ্জারি করে যে মিথ্যাচার করছেন, তার জবাব দিতে সাধারণ মানুষকে এগিয়ে আসার কথা বলেন তিনি।

Related articles

শপথ মিটতেই রণক্ষেত্র বনগাঁ! ভাঙল নীল বিদ্রোহের স্মৃতিফলক, কাঠগড়ায় বিজেপি 

বাংলার গৌরবের ইতিহাস এবং নীল বিদ্রোহের স্মৃতিবিজড়িত স্মারক এবার রাজনীতির রোষানলে। বনগাঁ শহরে নীল বিদ্রোহের ইতিহাস সম্বলিত একাধিক...

মুখ্যমন্ত্রীর দুই যুগ্ম সহায়ক: দুই আইপিএসকে নতুন দায়িত্ব

রাজ্যের প্রথম বিজেপির মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারীর শপথ গ্রহণের পরে মুখ্যমন্ত্রীর দফতর নিয়ে সচেতন পদক্ষেপ বিজেপির। একদিকে মুখ্যমন্ত্রীর...

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...