Tuesday, March 3, 2026

উলুবেড়িয়ায় বিএসএফ জওয়ানের বিরুদ্ধে মহিলার শ্লীলতাহানির অভিযোগ, মামলা দায়ের

Date:

Share post:

লোকসভা নির্বাচনের মরশুমে বাংলায় এখন কেন্দ্রীয় বাহিনী রয়েছে। রাত পোহালেই পঞ্চম দফার নির্বাচন। কিন্তু এই কেন্দ্রীয় বাহিনীর বিএসএফ জওয়ানের বিরুদ্ধে এবার শ্লীলতাহানির অভিযোগ উঠল। নির্বাচনের ডিউটি করতে এসে বাংলার মেয়েদের উপর কুস্পর্শ নামিয়ে আনার অভিযোগ প্রকাশ্যে এসেছে। এই ঘটনা এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে। এখন রাজ্যে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানে তাঁর সরকারের বিএসএফ জওয়ানের এমন কাজ বিতর্কের সৃষ্টি করেছে।ইতিমধ্যেই বাংলার রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধে রাজভবনে যুবতী কর্মীর শ্লীলতাহানি করার অভিযোগ উঠেছিল। তারপর বাংলার এক নৃত্যশিল্পীকে যৌন হেনস্থা করার অভিযোগ ওঠে রাজ্যপালের বিরুদ্ধে। মহিলাদের অশ্লীল ভাষায় গালিগালাজ করতে শোনা গিয়েছিল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আর এবার অভিযোগ, অভিযুক্ত জওয়ান এক যুবতীকে জোর করে জড়িয়ে ধরে চুমু খেয়েছেন। আতঙ্কে ওই যুবতী চিৎকার করলে এলাকার বাসিন্দারা ছুটে আসেন। হাতেনাতে ওই বিএসএফ জওয়ানকে ধরে ফেলেন। আজ, রবিবার সকালে এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে উলুবেড়িয়ার কুলগাছিয়াতে।

সরাসরি মহিলাদের ওপর এমন আক্রমণ আতঙ্কের পরিবেশ তৈরি করেছে। নির্যাতিতা ওই যুবতীর অভিযোগ, আজ সকাল ৬টা নাগাদ প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন তিনি। রাস্তা তখন প্রায় ফাঁকাই ছিল। এমন সময়ে উর্দিধারী এক বিএসএফ জওয়ান তাঁকে লক্ষ্য করে অশ্লীল ইঙ্গিত করেন। এমনকী তাতে সাড়া না দিলে কুপ্রস্তাব দেন। তখনই এই কুপ্রস্তাবের প্রতিবাদ করেন ওই যুবতী। আর প্রতিবাদ করতেই হঠাৎ ওই মহিলাকে জড়িয়ে ধরেন বিএসএফ জওয়ান। আর তাঁকে জোর করে ধরে চুমু খান। এই ঘটনার সঙ্গে সঙ্গে চিৎকার করলে এলাকার বাসিন্দারা ধরে ফেলেন অভিযুক্তকে। সেই সময় অন্য জওয়ান ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। উলুবেড়িয়া থানায় খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। পুলিশ যোগিন্দার পাল নামে ওই বিএসএফ জওয়ানকে থানায় নিয়ে যায়। ওই মহিলা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করলে গোটা ঘটনার তদন্ত শুরু করে উলুবেড়িয়া থানার পুলিশ। তার বিরুদ্ধে শ্লীলতাহানি, জোর করে আটকে রাখা এবং হুমকি বিভিন্ন ধারায় পুলিশ মামলা শুরু করেছে।

 

spot_img

Related articles

ইরানের ভারতীয়দের জন্য নতুন নির্দেশিকা জারি: যুদ্ধ থামাতে আর্জি ৮ দেশকে

প্রায় ৪৮ ঘন্টা ধরে ভয়াবহ যুদ্ধ পরিস্থিতির মধ্যে প্রাণ হাতে নিয়ে ইরানের (Iran) রাজধানী তেহরানে (Tehran) থাকতে হয়েছে...

ত্রিকোণ প্রেমের জেরে গাড়িতেই রণক্ষেত্র! ধস্তাধস্তিতে পুকুরে ডুবল গাড়ি, ইসলামপুরে মৃত ৩

দোলের আগের রাতেই ইসলামপুরে (Islampur  incident) চাঞ্চল্যকর ঘটনা। এক তরুণীকে ঘিরে দুই বন্ধুর প্রেমের টানাপোড়েন থেকে শুরু হওয়া...

সুলগ্না ডান্স একাডেমির উদ্যোগে রঙের উৎসবে বিভিন্ন ঘরানার শিল্পীদের মহাসম্মেলন

রাঙিয়ে দিয়ে যাও – সিজন সাতে বসন্তের রং ও শিল্পের এক সুন্দর মিলনোৎসব আয়োজিত হল সুলগ্না ডান্স আকাডেমির...

নজিরবিহীন কাণ্ড ফেডারেশনের, এশিয়ান কাপের আগে জার্সি সমস্যায় ভারতীয় মহিলা দল

কল্যাণ চৌবের আমলে ফের নজিরবিহনী কাণ্ড ভারতীয় ফুটবলে(Indian Football)। অস্ট্রেলিয়ায় গিয়ে জার্সি সমস্যায় ভারতীয় মহিল দল।বুধবার অস্ট্রেলিয়ার এএফসি...